সংগৃহীত ছবি
জাতীয়

দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের প্রার্থিতা ফিরে পেতে করা আপিলের শুনানি দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে।

আরও পড়ুন : ঘন কুয়াশায় বিপর্যস্ত উত্তরাঞ্চল

সোমবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে শুনানি শুরু হয়। যা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। এ ছয়দিন রোজ ১১০ জন করে প্রার্থীর আপিল শুনানি হবে।

প্রার্থিতা বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীদের অন্যতম সমস্যা এক শতাংশ ভোটারের স্বাক্ষর জোগাড়ে ব্যর্থ হওয়া। এজন্য অনেক প্রার্থী তাদের সমর্থক নিয়েই ইসিতে হাজির হয়েছেন।

আরও পড়ুন : বায়ুদূষণে শীর্ষে ঢাকা

এবারের সংসদ নির্বাচনে ২৯টি দল ও স্বতন্ত্র মিলিয়ে দুই হাজার ৭১২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাছাইয়ে বাদ পড়ে ৭৩১ জন প্রার্থীর মনোনয়ন। তার মধ্যে ৫৬১ জন প্রার্থিতা ফিরে পেতে পুনরায় আবেদন করেছেন।

শুনানি শেষে প্রথম দিনে ৫৬ জন প্রার্থী তাদের মনোনয়ন ফিরে পেয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা