ফাইল ছবি
জাতীয়

হজ নিবন্ধনের সময়সীমা বাড়ল

নিজস্ব প্রতিবেদক: কাঙ্ক্ষিত সাড়া না মেলায় হজ নিবন্ধনের সময় ২১ দিন বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: বালুচাপায় শ্রমিকের মৃত্যু

রোববার (১০ ডিসেম্বর) ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে।

সৌদি সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুসারে, ২০২৪ সালের হজযাত্রীর চূড়ান্ত তালিকা আগামী ৭ জানুয়ারির মধ্যে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

এবার হজে মিনার তাঁবু এলাকাকে ৫ টি জোনে এবং প্রতিটি জোনকে ৪ টি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। আগে এলে আগে পাবেন- ভিত্তিতে মিনায় তাঁবু বরাদ্দ প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

আরও পড়ুন: সাগরে আটকে গেল পর্যটকবাহী জাহাজ

চলতি মাসের এর মধ্যে হজযাত্রীর চূড়ান্ত সংখ্যা পাওয়া না গেলে মিনায় কাঙ্ক্ষিত স্থানে তাঁবু পাওয়া যাবে না। এতে জামারাহ’র নিকটবর্তী এলাকার পরিবর্তে দূরবর্তী নিউ মুযদালিফা ও পাহাড়ি এলাকায় তাঁবু গ্রহণ করতে হবে।

এমন পরিস্থিতি এড়াতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত হজযাত্রী নিবন্ধনের সময় চূড়ান্তভাবে বৃদ্ধি করা হলো এবং এরপর আর সময় বাড়ানো হবে না।

আরও পড়ুন: আরও ৯ জনের মৃত্যু, ভর্তি ৪৫৯

হজ নিবন্ধনের নির্দেশনাসমূহ-

(১) সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রাক-নিবন্ধিত হজযাত্রী হজ নিবন্ধন করতে পারবেন।

(২) সরকারি মাধ্যম ও এজেন্সির জন্য নির্ধারিত কোটা পূর্ণ হওয়ার সাথে সাথে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

(৩) সরকারি মাধ্যমে সকল প্যাকেজে ২ লাখ ৫ হাজার টাকা সোনালী ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে।

(৪) প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে আবশ্যিকভাবে একই ব্যাংকে জমা প্রদান করতে হবে। প্রাথমিক নিবন্ধনের পর অবশিষ্ট টাকা নির্ধারিত সময়ের মধ্যে জমা প্রদানে ব্যর্থ হলে তিনি হজে যেতে পারবেন না। প্রদত্ত ২ লাখ ৫ হাজার টাকা মক্কা-মদিনায় বাড়ি ভাড়া ও মোয়াল্লেম ফি বাবদ ব্যয় হবে, বিধায় ওই টাকা ফেরত প্রদান করা হবে না।

আরও পড়ুন: ১০ নম্বর গ্যাসকূপে তেলের সন্ধান

(৫) হজযাত্রীর নিবন্ধনের ক্রম অনুসারে, সরকারি মাধ্যমে ভাড়াকৃত বাড়ির মধ্যে হারাম শরিফ থেকে অপেক্ষাকৃত কাছের বাড়ি অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে।

(৬) প্রাথমিক নিবন্ধনের অর্থ জমা প্রদানের পর প্যাকেজ পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না।

(৭) সরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজে ট্রেন ব্যতীত নিবন্ধনের অপশন বাতিল করা হলো।

(৮) বিমান ভাড়া ও সৌদি আরবের ব্যয় বাবদ ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে বেসরকারি এজেন্সিতে প্রাথমিক নিবন্ধন করা যাবে।

(৯) হজ এজেন্সির মাধ্যমে প্রাক-নিবন্ধন ফি ১ জানুয়ারি থেকে ৩০৭৫২ টাকার পরিবর্তে ৩০০০০ টাকা নির্ধারণ করা হলো।

(১০) হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাব ব্যতীত প্রাক-নিবন্ধন ও নিবন্ধনের টাকা কোনো ব্যক্তির কাছে নগদ প্রদান করা যাবে না। হজ এজেন্সিও নগদ অর্থ গ্রহণ করতে পারবে না।

আরও পড়ুন: মঙ্গলবার থেকে ৩৬ ঘণ্টার অবরোধ

(১১) হজ কার্যক্রমের সকল সেবা ও প্যাকেজ মূল্য বিস্তারিত উল্লেখপূর্বক হজযাত্রী ও এজেন্সির মধ্যে লিখিত চুক্তি সম্পাদন করতে হবে। এর ব্যত্যয় হলে কোনো পক্ষের অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

(১২) হজে গমনের শর্তাবলি, করণীয় ও হজযাত্রীর সুযোগ-সুবিধা হজ প্যাকেজ থেকে বিস্তারিত জানা যাবে।

(১৩) হজ সংক্রান্ত যেকোনো তথ্য ১৬১৩৬ নম্বরে ফোন করে ও www.hajj.gov.bd থেকে জানা যাবে।

(১৪) e-Hajj BD মোবাইল App ব্যবহার করে ঘরে বসে হজের নিবন্ধন ভাউচার তৈরি করা যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা