সংগৃহীত
জাতীয়

ধামরাইয়ে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করা হয়েছে। এসময় ককটেল বিস্ফোরণণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: জামায়েতের মিছিল বন্ধ

শনিবার (২৮ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার মমতাজ হাসপাতালের সংলগ্ন ধানসিঁড়ি আবাসন প্রকল্পের কার্যালয় ও লাকি মোটরসের সামনে এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- সুজন (২৯) ও আবুল বাশার মন্টু (৫০)। তারা ২ জনেই ধামরাইয়ের বাসিন্দা ও বিএনপির পদধারী নেতা বলে জানা যায়। তাদের নির্দিষ্ট পদবী জানা যায়নি।

আরও পড়ুন: টঙ্গীতে প্রবেশমুখে পু‌লি‌শের তল্লা‌শি

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে হঠাৎ কয়েকজন সড়কে উঠে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। সেখানে ৪/৫ মিনিট অবস্থানের পর তারা চলে যান। যাবার সময় তারা একটি ককটেল বিস্ফোরণ করেন।

ধামরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর রশিদ জানান, আমরা সকালে ঢুলিভিটায় ২ আড়াইশ জন লোক জড়ো হওয়ার খবর পাই। পরে সরকার বিরোধী স্লোগান দিয়ে ধামরাই যাত্রাবাড়ী মোড় থেকে ঢুলিভিটা যাওয়ার সময় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন তারা। বিকট শব্দে এসময় ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। লোকজন দৌড়ে ঘটনাস্থলের দিকে ছুটে গেলে তারা দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে জড়িত ২ জনকে আটক করা হয়েছে। এসময় আমরা ঘটনাস্থল থেকে ২টি ককটেল ও ৪ টি চকলেট বোমা উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা