সংগৃহীত
জাতীয়

বায়তুল মোকাররমে কর্মীদের আসা শুরু

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন দলটির নেতাকর্মীরা সমাবেশে শনিবার (২৮ অক্টোবর) বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে দলে দলে জড়ো হচ্ছেন।

আরও পড়ুন: ঢাকার প্রবেশমুখে পুলিশের তল্লাশি

এর আগে, শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যার পর থেকেই দলটির নেতাকর্মীরা একের পর এক মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছিলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে আসেন।

তিনি জানান, শনিবার সমাবেশের প্রস্তুতি হিসেবে সকাল থেকে ঢাকা-৫ নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের নিয়ে অবস্থান করেছিলাম। সন্ধ্যায় পরবর্তী নির্দেশনা জানার জন্য নেতাকর্মীদের নিয়ে এখানে উপস্থিত হয়েছি।

আরও পড়ুন: রাজধানী আজ সমাবেশের নগরী

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পী জানায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা অবস্থান নিয়েছি। যেকোনো বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে পাহারায় আছি আমরা। বিএনপি-জামায়াতের যেকোনো অপচেষ্টা রুখে দেওয়া হবে।

অন্যদিকে বিএনপির নেতাকর্মীরাও নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে জড়ো হয়েছেন। ২৮ অক্টোবর বিএনপি সরকার পতনের একদফা দাবিতে নয়াপল্টনে সমাবেশ করবে। একই দিনে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

একই দিনে মাত্র দেড় কিলোমিটার দূরত্বের মধ্যে ২ টি বৃহৎ রাজনৈতিক দলের সমাবেশ ঘিরে সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। ঢাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ রাজধানীর একাধিক প্রবেশমুখে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা