সংগৃহীত
জাতীয়

২৮ অক্টোবর কিছুই হবে না

নিজস্ব প্রতিবেদক: ২৮ অক্টোবর বিএনপি ও আওয়ামী লীগের মহাসমাবেশ ঘিরে দেশে কোনো কিছুই হবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আরও পড়ুন: গণফোরাম থেকে ড. কামালের অব্যাহতি

তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি না কোনো সংঘর্ষ হবে। তবে লাঠিসোটা, মারপিট এসব যারা করবে, আমার দল করলেও পুলিশ তার দায়িত্ব পালন করবে।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে সিলেটে ফটো সাংবাদিকদের অভিষেক উপলক্ষে প্রকাশিত ‘লেন্স’ এর প্রকাশনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

‘গণতন্ত্র খায় না; মানুষ চর্চা করে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা গণতন্ত্র চর্চা করি। গণতন্ত্র চর্চার মূল কাজটা হলো ভোট। ভোটের জন্য আমরা তৈরি।’

আরও পড়ুন: ২০ শর্তে আ’লীগ ও বিএনপিকে অনুমতি

তিনি বলেন, “গণতন্ত্রের বাইরেও আমাদের বিকল্প নেই। আমাদের দেশের অভ্যন্তরে যদি ভুল বোঝাবুঝি থাকে, সমাধান আমরাই করবো। অন্য কাউকে দাওয়াত দিয়ে ডেকে এনে...এক ধরনের কথা আছে ‘খাল কেটে কুমির আনা’। খাল কেটে কুমির বাংলাদেশ আওয়ামী লীগ আনবে না। আমাদের নেতৃত্বে, আমাদের সংবিধানে দেশ চলবে।”

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতেন ফসলের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।

আরও পড়ুন: এ সরকারই নির্বাচনকালীন সরকার

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানম, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, শিল্পপতি সৈয়দ রাগীব আলী প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা