ছবি: সংগৃহীত
জাতীয়

আজ বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক: দেশের বাণিজ্যিক রাজধানী ও বন্দরনগরী চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: রাজধানী আজ সমাবেশের নগরী

শনিবার (২৮ অক্টোবর) বেলা ১১ টায় পতেঙ্গা উপজেলায় কর্ণফুলী নদীর পশ্চিম তীরে একটি ও টানেলের অপর প্রান্ত আনোয়ারা উপজেলায় নদীর দক্ষিণ তীরে আরেকটি ফলক উন্মোচন করবেন তিনি।

সোমবার (৩০ অক্টোবর) সকাল ৬ টা থেকে বহুল প্রত্যাশিত টানেলটি যানবাহন চলাচলে খুলে দেওয়া হবে।

আরও পড়ুন: আজও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

আজ চট্টগ্রামে কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এ দিন তিনি একটি বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী দিনের খাম ও প্রথম পানির নিচের সড়ক টানেলের উদ্বোধন উপলক্ষে একটি বিশেষ সিলমোহর প্রকাশ করবেন।

এদিকে টানেল উদ্বোধন উপলক্ষে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এ উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনোয়ারায় কোরিয়ান ইপিজেড মাঠে এক জনসভায় ভাষণ দেবেন। আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা এ সমাবেশের আয়োজন করছে।

আরও পড়ুন: ঢাকার প্রবেশমুখে পুলিশের তল্লাশি

উল্লেখ্য, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু টানেলের নির্মাণ কাজ শুরু হয়। এর আগে ২০১৬ সালের ১৪ অক্টোবর চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে সাথে নিয়ে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

এর নির্মাণ ব্যয় ধরা হয় ১০ হাজার ৬৮৯ কোটি টাকা। এর মধ্যে সরকার অর্থ সহায়তা দেয় ৪৬১৯ কোটি টাকা ও চায়না এক্সিম ব্যাংক থেকে সহায়তা নেওয়া হয় ৬০৭০ কোটি টাকা।

আরও পড়ুন: বঙ্গবন্ধু টানেল সরকারের অনন্যোজ্জ্বল দৃষ্টান্ত

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, টানেল নির্মাণকে ঘিরে চট্টগ্রাম শহরকে চীনের সাংহাই শহরের আদলে ‘ওয়ান সিটি, টু টাউন’ বা ‘এক নগর ২ শহর’ এর মডেলে গড়ে তোলা হবে। এ পথে প্রতিদিন ১৭২৬০ ও বছরে ৭৬ লাখ যানবাহন চলাচল করতে পারবে।

কর্ণফুলী নদীর মধ্য ভাগে সুড়ঙ্গ সড়কটির অবস্থান মাটি থেকে ১৫০ ফুট গভীরে। চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি) এটির নির্মাণ কাজ শেষ করে।

সুড়ঙ্গটি কর্ণফুলী নদীর ২ তীরের অঞ্চলকে যুক্ত করবে। এটি বাংলাদেশের প্রথম টানেল ও দক্ষিণ এশিয়ায় নদী তলদেশের দীর্ঘতম সড়ক সুড়ঙ্গপথ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা