ছবি-সংগৃহীত
জাতীয়

তুরাগ নদীতে নৌকা বাইচের আয়োজন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পশ্চিম তীরে তুরাগ নদীতে শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে নৌকা বাইচের আয়োজন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আরও পড়ুন: চালকের আসনে কিশোর, ভিডিও ভাইরাল

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান ৷

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় ঢাকার মোহাম্মদপুর ঢাকা উদ্যান প্রধান সড়কের শেষ প্রান্তে তুরাগ নদে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, সংসদ সদস্য মো. সাদেক খান, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু এবং নৌপরিবহন মন্ত্রণালয় সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা।

আরও পড়ুন: কাল থেকে ৩ দিনের সরকারি ছুটি

নৌকা বাইচে বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ, ধলেশ্বরী, ইছামতি, কর্ণফুলী, সুরমা, কীর্তনখোলা, আড়িয়াল খাঁ, ডাকাতিয়া, বংশী ও বালু নদের নামে মোট ১২টি দল অংশ নেবে।


সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা