ছবি-সংগৃহীত
জাতীয়

কাল থেকে ৩ দিনের সরকারি ছুটি

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আগামীকাল থেকে ৩ দিনের ছুটিতে যাচ্ছে দেশ।

আরও পড়ুন: ভিসা নীতিতে বিচলিত নই

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) থেকে টানা ৩ দিনের ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ছুটির পর রয়েছে সাপ্তাহিক ছুটি ২ দিন (শুক্র ও শনিবার)। এরপর রোববার (১ অক্টোবর) থেকে অফিস করবেন তারা।

১৫ সেপ্টেম্বর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হয়। সেখানে জানানো হয়, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি, ১৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

আরও পড়ুন: ঢাকায় আসছেন মার্কিন কনস্যুলার সচিব

ভ্রমণপিপাসু টানা ৩ দিনের ছুটির কারণে পরিবারের সাথে উদযাপনে পর্যটনকেন্দ্র এলাকায় আগে থেকেই হোটেল-মোটেল বুকিং দিয়ে রেখেছেন।

কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, আশা করছি ছুটিতে লাখো পর্যটকের সমাগম ঘটবে। এর মধ্যে তারকা মানের হোটেলগুলোর শতভাগ রুম বুকিং হয়েছে। এছাড়াও জেলা প্রশাসক পর্যটন দিবসকে কেন্দ্র করে ৭দিন ব্যাপী জমকালো আয়োজন করেছে।

আরও পড়ুন: গুজব ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ

গত সপ্তাহে হোটেল সাউথ বাংলার ব্যবস্থাপনা পরিচালক হোসাইন মোহাম্মদ সাকিব বলেন, কুয়াকাটায়ও অধিকাংশ হোটেল-মোটেল অগ্রিম বুকিং হয়ে গেছে। ২৮ ও ২৯ তারিখ ২ দিনের জন্য ৯০ শতাংশ ও ৩০ তারিখের ৮০ শতাংশ রুম বুকিং হয়ে গেছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা