ছবি: সংগৃহীত
জাতীয়

বিশ্ব পর্যটন দিবস 

নিজস্ব প্রতিবেদক: আজ বিশ্ব পর্যটন দিবস। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার উদ্যোগে ১৯৮০ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য-‘ট্যুরিজম অ্যান্ড গ্রিন ইনভেস্টমেন্ট’ বা ‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ’।

আরও পড়ুন: গুগলের যাত্রা শুরু

দিবসটি উপলক্ষে রাজধানীতে শুরু হচ্ছে ৪ দিনের ‘বাংলাদেশ ফেস্টিভাল’ এবং কক্সবাজার সমুদ্র সৈকতে ৭ দিনের পর্যটনমেলা ও বিচ কার্নিভাল অনুষ্ঠিত হবে।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) ‘বাংলাদেশ ফেস্টিভাল’-এর আয়োজন করেছে। এ উৎসব চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবের উদ্বোধন করেবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আরও পড়ুন: বিশ্ব নদী দিবস

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে পরিকল্পনা মন্ত্রণালয় হয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঘুরে আবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসে শেষ হবে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবু তাহের মুহাম্মদ জাবের জানান, বাংলাদেশ ফেস্টিভালে হোটেল রিসোর্ট, অঞ্চল ভিত্তিক খাবারের স্টল ও ডিসট্রিক্ট ব্র্যান্ডিংয়ের আওতায় ২৯ টি জেলাসহ ১৬০ টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

আরও পড়ুন: বিশ্ব শান্তি দিবস

তিনি জানান, উৎসবে বিভিন্ন দেশের খাবারসহ বাংলাদেশের অথেন্টিক ও ঐতিহ্যবাহী খাবারের আয়োজন থাকবে। সেই সাথে দেশি-বিদেশি ইউনিক ও অথেনটিক খাবার সম্পর্কে জানার ও উপভোগের সুযোগ থাকবে।

এছাড়া দিবসটি উপলক্ষে কুয়াকাটায় আজ থেকে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত ৩ দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের (কুটুম) ব্যবস্থাপনায় এ ৩ দিন কুয়াকাটা সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় পর্যটন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন থাকবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা