নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
সারাদেশ

নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদে ভেসে আসা অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: পারমাণবিক ঝুঁকির মুখোমুখি বিশ্ব

পুলিশ জানায়, শুক্রবার (৭ অক্টোবর) সকালে ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের ব্র‏হ্মপুত্র নদের উজানচর নওপাড়া (সীমারবুক) গ্রামের অংশে ওই নারীর মরদেহ পাওয়া যায়। মরদেহের কিছু অংশ শেয়াল কুকুরে খেয়ে ফেলে। অর্ধগলিত ওই মরদেহ দুপুরে উদ্ধার করে মর্গে পাঠানো হয়। মরদেহের পড়নে কোনো কাপড় ছিলো না এবং স্থানীয় কেউ চিনতেও পারেনি। অজ্ঞাত ওই কিশোরীর পরিচয় শনাক্তে আঙুলের ছাপ ও ডিএনও নমুনা সংরক্ষণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: বিএনপি হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তি

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত র্কমকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, লাশটির পরিচয় শনাক্তে আঙুলের ছাপ সংরক্ষণ ও ডিএনএ নমুনা সংরক্ষণ করতে পিবিআইকে ডাকা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা