ছবি : সংগৃহিত
জাতীয়
রাজঘাটে বিশ্ব নেতারা

মহাত্মা গান্ধীর প্রতি শেখ হাসিনার শ্রদ্ধা

সান নিউজ ডেস্ক : ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে জড়ো হওয়া বিশ্বনেতারা। ভারতের এই জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

আরও পড়ুন : বিকালে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী

রোববার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে দিল্লির রাজঘাটে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী।

পুষ্পস্তবক অর্পণ শেষে মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি।

আরও পড়ুন : পুতিনকে গ্রেফতার করা হবে না

শেখ হাসিনার পাশাপাশি মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভসহ বিভিন্ন বিশ্বনেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।

আরও পড়ুন : মরক্কো’র ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক

এরআগে, ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শনিবার (৯ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী জি২০ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা