সংগৃহীত
জাতীয়

মরক্কো’র ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে হাজারো মানুষের মৃত্যু ও আহতের ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন: ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ আজ আসছেন

শনিবার (৯ সেপ্টেম্বর) মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখানুচের কাছে পাঠানো এক চিঠিতে এ দুঃখ ও শোক প্রকাশ করেন তিনি। জি-২০ সম্মেলনে যোগদানের লক্ষ্যে বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী।

মরক্কোর প্রধানমন্ত্রীকে পাঠানো শোক বার্তায় শেখ হাসিনা জানান, ‘গত রাতে মরক্কোর এটলাস পর্বতমালায় আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পে ৮ শতাধিক মানুষের মৃত্যু ও শতাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।’

আরও পড়ুন: সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ দফা

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ, সরকার ও ব্যক্তিগত পক্ষ থেকে আমি এই মর্মান্তিক ঘটনায় এই বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি এবং সম্পত্তি ধ্বংসের জন্য গভীর সমবেদনা জানাচ্ছি।

শেখ হাসিনা জানান, ‘আমরা নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকের এই মুহুর্তে আমরা শোকাহত পরিবারের সদস্যদের এবং মরক্কোর জনগণের সাথে আছি।’

মহান আল্লাহ তাদের অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করুন।

আরও পড়ুন: বাইডেনের সেলফিতে প্রধানমন্ত্রী

ভূমিকম্পে উদ্ধারকৃত মরদেহের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। শনিবার এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত ২ হাজারের মতো মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরক্কোর পর্যটন শহর মারাকেশ ও দক্ষিণাঞ্চলীয় শহরগুলো থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত ১১ টা ১১ মিনিটে মরক্কোয় আঘাত হানে ১ম ভূমিকম্পটি। রিখটার স্কেলে সেটির মাত্রা ছিল ৬.৮। প্রথমটির ১৯ মিনিট পর আরেকটি ভূকম্পন (পরাঘাত) হয়। দ্বিতীয়টির মাত্রা ছিল ৪.৯।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা