সংগৃহীত
জাতীয়

জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের (২০২৪) ১ম সপ্তাহে অনুষ্ঠিত হবে, বলা যায় জানুয়ারির ১ম সপ্তাহে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা এখনও ভোটগ্রহণের তারিখ ঠিক করিনি।

আরও পড়ুন: নিরাপত্তা শঙ্কার কথা জানাননি এমরান

শনিবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসকল কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল প্রথম ধাপে এ কার্যক্রম উদ্বোধন করেন। ৪ নির্বাচন কমিশনার ও ইসি সচিব এ সময় উপস্থিত ছিলেন।

ইসি আনিছুর জানান, ‘এখনও আমরা তারিখ ঠিক করিনি। দ্বাদশ জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম এর মাধ্যমে শুরু হয়ে গেল। এ কারণে আমরা সবাই এখানে আছি।’

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল সিলেট

প্রতি ব্যাচে শতাধিক প্রশিক্ষক নিয়ে ৩ হাজার ২০০ জনকে টিওটি দেওয়া হবে। শনিবার থেকে শুরু হওয়া নির্বাচনি কর্মকর্তাদের প্রশিক্ষণ ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। ইসির প্রশিক্ষিত সাড়ে ৩ হাজার এক্সপার্ট মাঠ পর্যায়ের প্রায় ৯ লাখ ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন।

ইসি রাশেদা সুলতানা জানান, ‘আইনের মধ্যে থাকলেই সুষ্ঠু ও ঝুঁকিমুক্ত ভোট করা সম্ভব। শতভাগ পেশাদারিত্ব বজায় রেখে জাতিকে সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচনি কর্মকর্তাদের কাজ করতে হবে।’

আরও পড়ুন: স্যালাইনের কোনো অভাব নেই

আরেক ইসির কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব বলেন, ‘কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ- এই বাক্য মনে রেখে ভোটের মাঠে কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে হবে।’

প্রসঙ্গত, চলতি একাদশ সংসদের মেয়াদ ৫বছর পূর্ণ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। সংবিধান অনুযায়ী বর্তমান সংসদ বহাল রেখে আগামী নির্বাচন করতে হলে, তা করতে হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি থেকে আগের ৯০ দিনের মধ্যে। মানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হবে চলতি বছরের ১ নভেম্বর থেকে।

আরও পড়ুন: নিরাপত্তা শঙ্কার কথা জানাননি এমরান

গত ৯ আগস্টি ইসি আনিছুর রহমান বলেন, আগামী নভেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, প্রার্থীরা অনলাইনে ও সশরীরে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। সেদিন তিনি আরও জানান, ‘আমরা সাধারণত ভোটের ৪০-৪৫ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করি। নভেম্বরের যেকোনো দিন তফসিল ঘোষণা করা হবে।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা