ছবি-সংগৃহীত
জাতীয়

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র‍্যাব বদ্ধপরিকর

জেলা প্রতিনিধি : র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‍্যাব বদ্ধপরিকর। জনগণের জানমাল রক্ষায় র‍্যাব প্রতিনিয়ত কাজ করছে।

আরও পড়ুন : দেশটা আমাদের, আমরাই ভালো বুঝি

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নবনির্মিত র‍্যাব-৬ এর ক্যাম্প উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

র‍্যাবের মহাপরিচালক বলেন, র‍্যাব একটি এলিট ফোর্স। প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করে আসছে। র‍্যাব অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকরী ভূমিকা রেখে জনসাধারণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

এম খুরশীদ হোসেন বলেন, সারা দেশে র্যাবের কার্যক্রম পরিচালনার জন্য ১৫টি ব্যাটালিয়ন রয়েছে, যা প্রতিনিয়ত আইন শৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় কাজ করছে।

আরও পড়ুন : বিএনপি অশান্তির দিকে যাচ্ছে

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‍্যাব বদ্ধপরিকর। বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টায় জড়িত মুফতি হান্নানসহ অন্যান্যদের গ্রেফতার করে আইনের আওতায় এনেছে র‍্যাব। এছাড়া বিভিন্ন সময়ে ডাকাতি, ধর্ষণ, খুন, মাদকসহ অন্যান্য অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে।

র‍্যাবের মহাপরিচালক বলেন, গোপালগঞ্জে র‍্যাবের ক্যাম্প ছিল না। ফলে অপরাধ সংঘটিত হলে খুলনা থেকে এসে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে র‍্যাব-৬ টিমকে ক্রমাগত সমস্যায় পড়তে হতো। গোপালগঞ্জবাসীর দাবির প্রেক্ষিতে ও প্রধানমন্ত্রীর নির্দেশে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় র‍্যাবের স্থায়ী ক্যাম্প স্থাপন করা হলো। গোপালগঞ্জে স্থাপিত র‍্যাবের ক্যাম্প মাদক, সন্ত্রাসসহ অন্যান্য অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন করবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা