ছবি : সংগৃহিত
জাতীয়

সাবেক এমপি মঞ্জুর বিশ্বাস মারা গেছেন

জেলা প্রতিনিধি: পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য, বেসরকারী উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, ঈশ্বরদী প্রেসক্লাবের আজীবন সদস্য, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাস আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রজিউন)।

আরও পড়ুন: ১৪ দলের বৈঠকে ঢাকা-১৭ আসন প্রসঙ্গ

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৬ টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃতুকালে বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ভাগিনা ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ বেশ কয়েকটি রোগে আক্রান্ত ছিলেন। কয়েকদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান।

আরও পড়ুন: কপ-২৮ প্রেসিডেন্ট আসছেন আজ

প্রথম নামাজে জানাজা জাতীয় সংসদ চত্ত্বরে অনুষ্ঠিত হওয়ার কথা। এরপর তার মরদেহ ঈশ্বরদীতে আনা হবে। মরহুমের গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলা সলিমপুর ইউনিয়নের মিরকামারীতে বাদ আসর জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

ঈশ্বরদীর চরমিরকামারী গ্রামের বাসিন্দা সাবেক সংসদ সদস্য, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন নেতা ও ঈশ্বরদী মহিলা কলেজের প্রতিষ্ঠাতা মঞ্জুর রহমান বিশ্বাস ছিলেন স্থানীয় সাংবাদিকদের অকৃত্রিক বন্ধু।

আরও পড়ুন: আমাদের চালের অভাব নেই

তিনি স্থানীয় সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখার জন্য নিরলস ভূমিকার পালন করেন। তাঁর মৃত্যুতে পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু ও ঈশ্বরদী প্রেসক্লাবে পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।

মঞ্জুর রহমান বিশ্বাসের ভাগিনা ও ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরন জানান, মামা অত্যন্ত নম্রভদ্র স্বভাবের মানুষ ছিলেন। একজন সংসদ সদস্য সাদামাটা জীবনযাপন করতেন।

আরও পড়ুন: উসকানিতে পা দেবেন না

সবার সঙ্গে মিলেমিশে থাকতেন। আজ আমাদের ছেড়ে চলে গেলেন। ঈশ্বরদীবাসীর এ ক্ষতি পুরণ হওয়ার নয়। মামার জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা