জাতীয়

উসকানিতে পা দেবেন না

নিজস্ব প্রতিনিধি : নেতাকর্মীদের কারও উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি উসকানি দেওয়ার চেষ্টা করছে। গতকালও বাংলা কলেজের সামনে উসকানিমূলক কথা বলেছে, জনতা জেগে উঠেছিল। প্রতিবাদও করেছে। আজও তারা নানা জায়গায় উসকানি দিচ্ছে। আপনারা সজাগ ও সতর্ক থাকবেন।

আরও পড়ুন : শতভাগ বিদ্যুতায়ন করেছি

বুধবার (১৯ জুলাই) রাজধানীর তেজগাঁও সাতরাস্তায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন ছাড়াই ক্ষমতায় আসতে চায়। এজন্য তারা রাস্তায় নেমেছে। আমাদের দলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন- সংবিধান থেকে আমরা একচুলও নড়বো না। বিদেশি কারও উপদেশ-নির্দেশেও চলবো না। আমরা চলবো সংবিধান অনুযায়ী। নির্বাচন কমিশন শিগগির নির্বাচনের ঘোষণা দেবে, এতে অংশ নিতে প্রস্তুতি নিন।

আরও পড়ুন : আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৪

তিনি আরও বলেন, বাংলাদেশ আর অন্ধকারে যাবে না। ২০০১ সালে আমরা অন্ধকারের বাংলাদেশ দেখেছি। সেসময় কিছু সন্ত্রাসীর অভয়ারণ্যে পরিণত হতে দেখেছি। সেই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা