ছবি: সংগৃহীত
জাতীয়

দেশে ফিরেছেন ৭৫৫২৪ জন হাজি

নিজস্ব প্রতিবেদক: চলতি মৌসুমে পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৭৫৫২৪ জন হাজি।

আরও পড়ুন: কপ-২৮ প্রেসিডেন্ট আসছেন আজ

ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে হেল্পডেস্ক জানিয়েছে, এবার হজে গিয়ে এখন পর্যন্ত ১১১ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে পুরুষের সংখ্যা ৮৬ ও নারী ২৫ জন।

আরও পড়ুন: আখাউড়া-লাকসাম ডাবল লাইন উদ্বোধন

যারা মারা গেছেন তাদের মধ্যে মক্কায় ৯১, মদিনায় ৭, জেদ্দায় ১, মিনায় ৯, আরাফায় ২, মুজদালিফায় ১ জন মারা গেছেন।

এর মধ্যে বুধবার (১৯ জুলাই) সর্বশেষ মারা গেছেন ২ জন।

আরও পড়ুন: সাবেক এমপি মঞ্জুর বিশ্বাস মারা গেছেন

সৌদি আরবের আইন অনুযায়ী, তাদের সেখানেই দাফন করা হয়েছে।

সর্বশেষ হজ বুলেটিনে জানানো হয়, বুধবার রাত পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ১৯৭ টি।

আরও পড়ুন: দেশটা আমাদের, আমরাই ভালো বুঝি

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৮৮ টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৭৬ টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৩৩ টি।

প্রসঙ্গত, গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনের উদ্দেশে সৌদি আরব যান।

গত ২ জুলাই হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় এবং শেষ হবে আগামী ২ আগস্ট।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা