ছবি : সংগৃহিত
জাতীয়
অধ্যক্ষ সম্মেলন

শান্তির পক্ষে থাকতে প্রধানমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অগ্রযাত্রা, শান্তি-সমৃদ্ধি বজায় রাখতে মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে থাকার জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন: দেশে ফিরেছেন ৬০৬০৪ হাজি

তিনি বলেন, একটি সরকারের টানা ১৪ বছর ধারাবাহিকতার কারণে দেশের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। কেবল সরকারের ধারাবাহিকতার জন্য শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষকদের নানা সুযোগ-সুবিধা বাড়ানো সম্ভব হয়েছে।

রোববার (১৬ জুলাই) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অধ্যক্ষ সম্মেলন ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা জিনিস বিশ্বাস করতেন- শিক্ষা ছাড়া একটা জাতি গঠন সম্ভব না। এজন্য তিনি আধুনিক, প্রযুক্তি নির্ভর শিক্ষার ওপর জোর দিয়েছিলেন এবং সেভাবে শিক্ষার জন্য কাজ শুরু করেছিলেন।

আরও পড়ুন: ঢাকায় অবরোধ, রেল-যোগাযোগ বন্ধ

তিনি ১ লাখ ৬৫ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি সরকারিকরণ করে দেন। ৩৬ হাজার ১৬৫টি প্রাথমিক স্কুলকে জাতীয়করণ করে দেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে শিক্ষকদের জন্য ১০০ টাকা এবং কর্মচারীদের জন্য ৭৫ টাকা ভাতা দেওয়া শুরু করেন।

জাতি গঠনের জন্য এটা ছিল দুঃসাহসিক সিদ্ধান্ত। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠনসহ নানা উদ্যোগ নেন। কিন্তু দুর্ভাগ্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে বঙ্গবন্ধুকে হত্যার পর সেই অগ্রযাত্রা ব্যহত হয়ে যায়।

সরকারপ্রধান বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর আমরা তো দেশে আসতে পারিনি। আমাদের তো রিফিউজি হিসেবে থাকতে হয়েছে বিদেশে। ছোট বোন রেহানার পাসপোর্টের সময়টা শেষ হয়ে গিয়েছিল। জিয়াউর রহমান পাসপোর্টটাও রিনিউ করে দেয়নি। তাকে লন্ডনে থেকে যেতে হয়। সেখানেই সে নাগরিকত্ব পায়।

আরও পড়ুন: আজ থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

তিনি বলেন, শিক্ষা মানুষের অধিকার। সেজন্য বঙ্গবন্ধু শিক্ষায় যে অর্থ ব্যয় হতো সেটাকে তিনি বিনিয়োগ হিসেবে দেখতেন। কিন্তু ৭৫ পরবর্তীতে সরকারগুলো ছাত্রদের হাত অস্ত্র তুলে দেওয়াসহ নানা অপকর্মে ছাত্রদের ব্যবহার শুরু করে। তাদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে ছাত্রদের ব্যবহার করতো।

আমরা যখন ১৯৯৬ সালে ক্ষমতায় আসি তখন দেখি বিজ্ঞান শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ কম উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিজ্ঞান শিক্ষার জন্য আলাদা কোনো বরাদ্দ ছিল না। ১৯৯৬ সালে যখন ক্ষমতায় আসলাম তখন এসেই ১২ কোটি টাকা বরাদ্দ দিলাম কৃষি গবেষণা খাতে। ১০০ কোটি টাকা বরাদ্দ রাখলাম শুধু বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণা খাতে।

১৯৯৬ সালে এসে কম্পিউটার শিক্ষার ওপর জোর দিলাম। কারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলে বিজ্ঞানের প্রতি ছাত্রদের আগ্রহ বাড়বে বলে আমি বিশ্বাস করেছিলাম। আজ সেটার সুফল জাতি পাচ্ছে।

আরও পড়ুন: আজ বৃত্তির চেক তুলে দেবেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, সেসময় ১২ বিজ্ঞান বিশ্ববিদ্যালয় আইন পাস করে দিলাম। এসব বিশ্ববিদ্যালয়ে পড়লে ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে ১০ হাজার কম্পিউটার কিনতে নেদারল্যান্ডস সরকার অনুদান দেয়। সেসময় ১০ হাজার কম্পিউটার কিনে শিক্ষাপ্রতিষ্ঠানে দেওয়া শুরু করলাম।

২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর খালেদা জিয়া শুনলেন- নেদারল্যান্ডের এই কোম্পানির নাম টিউলিপ। টিউলিপ নাম শুনেই তিনি রেগে গেলেন। আমার ছোট বোন রেহেনার মেয়ের নাম টিউলিপ। খালেদা জিয়া মনে করলেন এই কোম্পানি নিশ্চয়ই শেখ রেহেনার।

আরও পড়ুন: শেখ হাসিনার কারাবন্দি দিবস

এটা শুনে তিনি কম্পিউটার কেনা বাতিল করে দিলেন। এরপর টিউলিপ কোম্পানি মামলা করে পরবর্তীতে ৬০ কোটি টাকা জরিমানাও দিতে হলো। বিএনপি জামায়াত মানুষ শিক্ষিত হউক সেটা হয়তো চায় না।

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন। আমাদের জনসংখ্যা হিসাব করে, মানুষের কর্মদক্ষতা যেন বৃদ্ধি পায়, সেদিকে তিনি দৃষ্টি দিতেন। ১৯৭৩ সালে সংসদে বিশ্ববিদ্যালয় আইন পাস করেন। বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসনও দিয়েছেন বঙ্গবন্ধু।’

আরও পড়ুন: আরজেএফ’র যৌথ সভা অনুষ্ঠিত

সরকারপ্রধান বলেন, ১৯৯১ সালে যখন আমাদের এ অঞ্চলে, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে যখন সাবমেরিন ক্যাবল সংযুক্ত হচ্ছে। তখন একটি প্রস্তাব আমরা পেয়েছিলাম, বাংলাদেশ বিনা পয়সায় সাবমেরিন ক্যাবলে সংযুক্ত হতে পারবে। সেসময় ক্ষমতায় খালেদা জিয়া।

তিনি বলে দিলেন সংযুক্ত করা যাবে না। দেশের সব সিক্রেসি নাকি আউট হয়ে যাবে। সিক্রেসিটা কী, আউট বা কীভাবে হবে, সেটা আমরা জানি না। এরকম মানসিকতা নিয়ে আমাদের দেশ চলছে। কত পেছনে আমরা পিছিয়ে ছিলাম।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা