পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান (ফাইল ছবি)
জাতীয়

ভয়ের কোনো কারণ নেই

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক কারণে সারা দুনিয়া টালমাটাল। আমরা বর্তমানে সামান্য কিছু আর্থিক চাপে আছি। ভয় পাবেন না। ভয়ের কোনো কারণ নেই। আমরা স্বাস্থ্যবান আছি। করোনার আগে যে পর্যায়ে ছিলাম আমরা সেই পর্যায়ে নেই। এজন্যই আপনারা মাঝে মাঝে মনে করেন উন্নয়নের গতি কমে গেছে। আমরা অচিরেই এই গতি অর্জন করতে পারবো, হাতের কাজগুলো সম্পন্ন করতে পারবো। আরও অনেক কাজ বাকি রয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আরও পড়ুন: ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে

বুধবার (২৪ মে) দুপুরে মৌলভীবাজার রেস্ট ইন হোটেলে মৌলভীবাজার জেলার উন্নয়ন ও আমাদের করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, হাওরের জলাভূমিতে সাবধানে কাজ করতে হবে। হাওরে বাঁধ নির্মাণ করলে পানি চলাচল বাধাগ্রস্থ হয়। এতে পানি বাড়ি ঘরে উঠে যায়। হাওরের পরিবেশ রক্ষার ব্যাপারে প্রশাসন নিয়মিত তদারকি করছে। আমাদেরও সচেতনতার অভাব আছে।

মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় চাই ওয়াল্ড ওয়াইড ক্যাম্পেইন গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে বক্তারা মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও মনু নদীর উপর বিকল্প সেতু নির্মাণের দাবি জানান। পরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান তাদের দাবিগুলো পূরণের আশ্বাস দেন।

আরও পড়ুন: রাশিয়ায় হামলায় ৭০ বিদ্রোহী নিহত

মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান ও সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা