প্রতীকী ছবি
জাতীয়

ঘন ঘন লোডশেডিং বন্ধে ব্যবস্থা নিন

নিজস্ব প্রতিবেদক: ঘন ঘন লোডশেডিংয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এতে জনমনে বিরূপ প্রভাব পড়তে পারে। এমন পরিস্থিতি এড়াতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে এ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

আরও পড়ুন: বজ্রপাতে ১৬ জনের প্রাণহানি

মঙ্গলবার (২৩ মে) সংসদ ভবনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হয়।

এ বৈঠক থেকে এমন নির্দেশনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান।

বৈঠকে দেশের বিদ্যুৎ পরিস্থিতি পর্যালোচনা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন: মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতি

মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সূত্রে জানা গেছে, বৈঠকে সরকারি প্রতিষ্ঠানগুলোর উপযুক্ত জায়গায় নিট মিটারিং পদ্ধতিতে সোলার প্ল্যান্ট স্থাপন কার্যক্রম ত্বরান্বিত করার সুপারিশ করা হয়।

নবায়নযোগ্য জ্বালানিসংক্রান্ত প্রকল্প ও যেসব প্রকল্পে বৈদেশিক সরাসরি বিনিয়োগ আসবে সেসব প্রকল্প অগ্রাধিকার দিয়ে প্রাথমিক কার্যক্রম জরুরি ভিত্তিতে সম্পন্ন করতে সুপারিশ করে সংসদীয় কমিটি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা