ছবি: সংগৃহীত
জাতীয়

সাভারে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৫

জেলা প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় একটি অনুমোদনহীন সিলিন্ডার মজুদ ও রিফিল কারখানায় বিস্ফোরণের ঘটনায় শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছেন।

আরও পড়ুন : পায়রা থেকে সরানো হচ্ছে বিদেশি জাহাজ

শনিবার (১৩ মে) সকাল ৯ টা ৫৫ মিনিটের দিকে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম সংলগ্ন তেঁতুলতলা এলাকার বিল্লালের কারখানায় এ বিস্ফোরণ ঘটে।

দগ্ধরা হলেন- আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম সংলগ্ন তেঁতুলতলা এলাকার অবৈধ রিফিল ব্যবসায়ী বিল্লাল হোসেন (৩০), তার কর্মচারী শরিফুল ইসলাম (২৫), শরিফুল হোসেনের ছেলে সোহাগ (৯), নুরনবী (২৮) ও মাহলাম (২৬)।

এ ঘটনায় ফায়ার সার্ভিস পৌঁছনোর আগেই দগ্ধদের হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : বিশ্বব্যাপী আরও ২৩৪ প্রাণহানি

স্থানীয় সূত্রে জানা যায়, ঐ কারখানায় বিল্লাল নামের এক অসাধু ব্যবসায়ী অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের গ্যাসের খালি সিলিন্ডার সংগ্রহ করতেন। পরে ৪৫ লিটার গ্যাসের বড় সিলিন্ডার থেকে সেসব খালি সিলিন্ডারে বালু ও পানি ভরিয়ে গ্যাস রিফিল করতেন। আজ সকালেও প্রতিদিনের মত গ্যাস রিফিল করছিলেন ঐ ব্যবসায়ী।

এ সময় হঠাৎ বিস্ফোরণে নিমিষেই চারদিকে আগুন ধরে যায়। এ আগুনে দগ্ধ হয় শিশুসহ ৫ জন।

আরও পড়ুন : শাহ আমানত বিমানবন্দর বন্ধ

এর আগে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. ওয়ালি উল্লাহ বলেন, সকাল ৯ টা ৫৫ মিনিটের দিকে টিনসেড গোডাউনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আরও পড়ুন : পদ্মা পাড়ে ভেসে এলো মৃত ডলফিন

অপর এক গ্যাস রিফিল সিলিন্ডার ব্যবসায়ী নুরন্নবি জানান, এই এলাকায় প্রায় ৪০-৫০ টি এমন কারখানা রয়েছে। যেখানে বালু ও পানি মিক্সার করে সিলিন্ডারে ভরে গ্যাস অর্ধেক রিফিল করা হয়। গত ৪ মে সোহরাবের কারখানায় বিস্ফোরণ হয়। এরপর থেকে আমি রিফিল করা বন্ধ করে দিয়েছি।

এখানে লালন, করিম, বাদল, খোকন, বিল্লাল, বেলালসহ বিভিন্ন রিফিল ব্যবসায়ী রয়েছেন। তাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করার পরেও তারা গ্যাস রিফিল করছেন। কোনো প্রকার অনুমোদন ছাড়াই সিলিন্ডার মজুদ করে রিফিল করা হয়। আমরা শুধু গ্যাস সিলিন্ডার বিক্রির লাইসেন্স নিয়ে থাকি।

আরও পড়ুন : বরিশালে লঞ্চ চলাচল বন্ধ

এ বিষয়ে অবৈধ গ্যাস রিফিল কারখানার মালিক বিল্লালের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৪ মে আশুলিয়ার উত্তর কাঠগড়া এলাকায় একটি অবৈধ কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ ঘটনায় ২ জন দগ্ধ হন। ঐ ঘটনার প্রায় ৯ দিন পর আজ একই ধরনের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ২ শিশুসহ ৩ জন দগ্ধ হলো।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা