ছবি-সংগৃহীত
জাতীয়

বাংলাদেশের সামরিক উচ্চাভিলাষ নেই

স্টাফ রিপোর্টর : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশের কোনো সামরিক উচ্চাভিলাষ নেই কিংবা আঞ্চলিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার আকাঙ্ক্ষাও নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন হলো- সবার মুখে হাসি ফোটানো।

আরও পড়ুন : ঘূর্ণিঝড় ‘মোখা’ ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত

শুক্রবার (১২ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে যে সমস্যাগুলো আছে, সেগুলো অনেকটা মৌলিক। এখানে এখনো ১৮ শতাংশ দরিদ্র মানুষ আছে। এ অঞ্চলের অন্যান্য দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিরা যখন বৈঠকে বসেন, তখনো তারা এ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন যে, কীভাবে মানুষকে আরও ভালো রাখা যায়। এটিই আঞ্চলিক উদ্দেশ্য।’

আরও পড়ুন : জামিন পেলেন ইমরান খান

পররাষ্ট্রনীতি বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, সুশীল সমাজ ভালো কোনো পরামর্শ দিলে সেটি আমরা নিতে পারি। অতীতেও আমরা সেটি নিয়েছি। এ নিয়ে কোনো সমস্যা নেই।’

ইন্ডিয়ান ওশান কনফারেন্স নিয়ে শাহরিয়ার আলম বলেন, পৃথিবীর সবচেয়ে বর্ধিষ্ণু অর্থনৈতিক অঞ্চল হলো- ভারত মহাসাগরের দেশগুলো বা এশিয়া। এ অঞ্চলের স্থিতিশীলতা, অর্থনৈতিক সহযোগিতা, যোগাযোগ, প্রাকৃতিক দুর্যোগের সময়ে আমরা কীভাবে সহায়তা করতে পারি, সে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং হবে।

আরও পড়ুন : উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন

প্রতিমন্ত্রী বলেন, কনফারেন্সে ২৫ দেশের প্রতিনিধিরা রয়েছেন। এ কনফারেন্সে কাউকে ইচ্ছা করে বাদ দেওয়া হয়নি। মিয়ানমারকে আমন্ত্রণ জানানো হয়নি। কারণ দেশটির সরকারকে পৃথিবীর অন্য দেশগুলো স্বীকৃতি দেয় না। সেজন্য আমরা দেশটির সরকারি প্রতিনিধিদের আমন্ত্রণ জানাইনি। অন্যসব বড় দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা