ছবি: সংগৃহীত
জাতীয়

অবসরে যাচ্ছেন সচিব আবুল মনসুর

নিজস্ব প্রতিবেদক : আগামী শনিবার (২৯ এপ্রিল) থেকে অবসরে যাচ্ছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।

আরও পড়ুন : ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

সোমবার (২৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুরকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩(১) (ক) অনুযায়ী ২৯ এপ্রিল থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে খণ্ডিত মরদেহ উদ্ধার

তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্প গ্র্যান্টসহ ৩০-০৪-২০২৩ থেকে ২৯-০৪-২০২৪ তারিখ পর্যন্ত এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো।

বিধি অনুযায়ী তিনি অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

আরও পড়ুন : টুঙ্গিপাড়ায় যাবেন রাষ্ট্রপতি

প্রসঙ্গত, মো. আবুল মনসুর ২০২১ সালের ২৭ জুন সচিব হিসেবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে যোগ দেন। এ মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে তিনি অতিরিক্ত সচিব হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে কর্মরত ছিলেন। তিনি ১০ম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে ১৯৯১ সালের ১১ ডিসেম্বর সহকারী কমিশনার হিসেবে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের মাধ্যমে চাকরি জীবন শুরু করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা