ছবি: সংগৃহীত
জাতীয়

ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ১৫ দিনের সফরে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : সুশৃঙ্খলভাবে পদ্মা সেতুতে যাতায়াত করছেন

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ৭ টা ৫৬ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে আগামী ৯ মে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : শপথ নিলেন মো. সাহাবুদ্দিন

এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার।

২৫-২৮ এপ্রিল জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে জাপানে সরকারি সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে দেশটির সাথে প্রতিরক্ষাসহ ৮ টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।

আরও পড়ুন : আতঙ্কিত না হওয়ার পরামর্শ

এরপর বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের আমন্ত্রণে ওয়াশিংটন যাবেন তিনি। সেখান থেকে তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং কুইন কনসর্ট ক্যামিলার রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা।

এছাড়াও প্রধানমন্ত্রী জাপান পৌঁছালে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হবে। ২৬ এপ্রিল তিনি জাপানের সম্রাট নারুহিতোর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

আরও পড়ুন : সেই ১০ মৃতদেহের পরিচয় মিলেছে

একই দিনে সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২ দেশের সরকার প্রধানের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা