ছবি: সংগৃহীত
জাতীয়
ঢাকায় গ্যাস লিকেজ

আতঙ্কিত না হওয়ার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস লিকেজের বিষয়ে তিতাস গ্যাসের বরাতে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়।

আরও পড়ুন : শপথ নিলেন মো. সাহাবুদ্দিন

সোমবার (২৪ এপ্রিল) রাত ১০ টার দিকে রাজধানীর মগবাজার, ইস্কাটন, খিলগাঁও, রামপুরা ও মহাখালীসহ বিভিন্ন এলাকা থেকে এ বিষয়ে ফায়ার সার্ভিসের কাছে ফোন আসে।

সোমবার মধ্যরাতে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফাইড পেইজে এক পোস্টে জানানো হয়, ‘ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বেরিয়ে আসছে। তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।’

আরও পড়ুন : সেই ১০ মৃতদেহের পরিচয় মিলেছে

এছাড়া যেকোনো বিষয়ে তিতাস গ্যাসের হটলাইন ১৬৪৯৬ নম্বরে যোগাযোগের পরামর্শ দিয়েছেন তারা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাত ১০ টার পর থেকে রাজধানীর খিলগাঁও রামপুরাসহ বলতে গেলে সারা রাজধানী থেকে আমাদের কাছে গ্যাস লিকেজের ফোন আসছে। ফোন পাওয়ার পর আমাদের ২ টি টিম রাজধানীর বিভিন্ন জায়গায় লিকেজের বিষয়টি দেখতে যায়।

আরও পড়ুন : আমি মুক্তি পাচ্ছি

আমাদের টিম প্রাথমিকভাবে জানতে পারে গ্যাসের অতিরিক্ত চাপের কারণে বিভিন্ন জায়গায় লিকেজ হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।

এ সময় গ্যাস লিকেজ নিয়ে ফেসবুকে অনেকে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন।

আরও পড়ুন : সুশৃঙ্খলভাবে পদ্মা সেতুতে যাতায়াত করছেন

অনেকে পোস্ট দিয়ে লিখছেন, তাদের এলাকায় গ্যাসের গন্ধে থাকা যাচ্ছে না।

প্রচুর পরিমাণে গ্যাস লিকেজ হচ্ছে এবং তারা আতঙ্কিত হয়ে পড়েছেন বলেও জানান তারা। এ বিষয়ে বিভিন্ন এলাকায় মাইকিংও করা হচ্ছে বলে পোস্টে জানানো হয়।

এ সময় আতঙ্কিত নগরবাসী জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও ফায়ার সার্ভিস এ কল করে সহযোগিতা চান।

আরও পড়ুন : কুষ্টিয়ায় মদ পানে ৩ মৃত্যু

তিতাসের জিএম অপারেশন সেলিম মিয়া জানান, গ্যাস লিকেজের ঘটনা সম্পর্কে আমরা অবগত আছি। ইতোমধ্যেই টেকনিক্যাল টিম কাজ শুরু করেছে। ধারণা করা হচ্ছে, শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় লাইনে চাপ বেড়ে গেছে। এর গন্ধটাই বাইরে ছড়িয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা