সারাদেশ

সংস্কৃতি চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: ‘জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসাম্প্রদায়িক ও শোষনহীন দেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়েছিলেন, তাঁর কন্যা সেই স্বপ্ন বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সেই সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হলে সোনার মানুষ তৈরি করতে হবে। যার জন্য সাহিত্য ও সংস্কৃতি চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন: আপনারা দেশের কথা ভাবুন

বুধবার (২৬ অক্টোবর) বেলা ১২টায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে ‘জেলা সাহিত্যমেলা-২০২২’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর উপরোক্ত কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘২০০৫ ইউনেসকো সম্মেলনে পৃথিবীতে কালচারাল এক্সপ্রেশনের মাধ্যমে ক্রিয়েটিভ ইকোনমি তৈরি করার কথা বলা হয়েছে। আমাদের দেশের কোন সৃজনশীল সৃষ্টি যদি হ্যারি পটারের মত বেস্ট সেলার হয়, তাহলে তা আমাদের ইকোনমিতে প্রভাব ফেলবে। এটাই ক্রিয়েটিভ ইকোনমি।’

জেলা পর্যায়ে সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষে হবিগঞ্জে শুরু হয়েছে দুইদিনব্যাপী ‘জেলা সাহিত্যমেলা-২০২২’। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায়, বাংলা একাডেমির সমন্বয়ে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বুধবার (২৬ অক্টোবর) ও বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এ মেলায় থাকছে নানা আয়োজন।
সকাল ১০টায় বেলুন উড়িয়ে সাহিত্যমেলার উদ্বোধন করা হয়।

এরপর আলোচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আশরাফুল রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইলিয়াছ বখত চৌধরী জালাল, বাংলা একাডেমির উপ-পরিচালক ড. মো. শাহাদাৎ হোসেন নিপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আলমগীর চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। বাংলা একাডেমির মহাপরিচালকের লিখিত বক্তব্য পাঠ করেন উপপরিচালক ড. মো. শাহাদাৎ হোসেন নিপু।

এরপর হবিগঞ্জের সাহিত্য ও সংস্কৃতি যৎসামান্য ইতিবৃত্ত, হবিগঞ্জের সাহিত্যাঙ্গন: কথাসাহিত্য, নাটক হবিগঞ্জের ছড়া, কবিতা ও শিশুসাহিত্য নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে রুমা মোদক, তাহমিনা বেগম গিনি ও সিদ্দিকি হারুন।

প্রবন্ধের ওপর আলোচনা করেন হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইলিয়াছ বখত চৌধুরী জালাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক ও বৃন্দাবন সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আজহারুল ইসলাম।

সাহিত্যমেলার দ্বিতীয়দিনে সকাল ১০টায় সাহিত্য পাঠ, সাড়ে ১১টায় কবি কন্ঠে কবিতা ও ছড়া পাঠ, ১২টায় নাটিক, বিকাল ৪টায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠান ও ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা