ছবি: সংগৃহীত
জাতীয়
রাজধানীতে গ্যাস লিকেজ

টহল বাড়িয়েছে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস লিকেজের ঘটনায় অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড প্রতিরোধে রাস্তায় টহল বাড়িয়েছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন : গ্যাস লিকেজ পরিস্থিতি স্বাভাবিক

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালেও নগরীর বিভিন্ন এলাকা থেকে অনেক কলার ফোন করে গ্যাসের গন্ধ পাওয়ার অভিযোগ করেছেন।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, সোমবার (২৪ এপ্রিল) রাত ১০ টার দিকে রাজধানীর মগবাজার, ইস্কাটন, খিলগাঁও, রামপুরা ও মহাখালীসহ বিভিন্ন এলাকা থেকে ফায়ার সার্ভিসের কাছে গ্যাস লিকেজের ফোন আসে।

আরও পড়ুন : বিশ্বে আরও ২৮৯ প্রাণহানি

আজ সকালেও মগবাজারসহ বেশ কয়েকটি এলাকা থেকে গ্যাস লিকেজের খবর আসে।

তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঢাকার ফায়ার স্টেশনগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে, অনাকাঙ্ক্ষিত আগুনের ঘটনা প্রতিরোধে টহল বাড়ানো জন্য। আমাদের টহল গাড়িগুলো রাস্তায় ঘুরছে।

আরও পড়ুন : টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

খালেদা ইয়াসমিন জানান, আমাদের নিয়ন্ত্রণ কক্ষে আসা সংবাদগুলো তিতাস কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে তিতাসের জিএম (অপারেশন) সেলিম মিয়া জানান, গ্যাস লিকেজ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। গ্রাহকরা এখন চুলা জ্বালাতে পারবেন। লাইনে যে সমস্যা হয়েছিল, তার সমাধান করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা