ছবি: সংগৃহীত
জাতীয়

ডা. জাফরুল্লাহর দাফন শুক্রবার

নিজস্ব প্রতিবেদক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সাভারে জানাজা শেষে তাকে সেখানে দাফন করা হবে।

আরও পড়ুন : জাফরুল্লাহর প্রতি শ্রদ্ধা ও স্যালুট

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর আড়াই টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তৃতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়।

জানাজায় ইমামতি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি সৈয়দ এমদাদ উদ্দীন। এ জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতারাসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন : তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস

জানাজার আগে ডা. জাফরুল্লাহ চৌধুরীর ছেলে বারিক চৌধুরী জানান, আমার বাবা মারা গেছেন। তার সাথে যদি কারও লেনদেন থাকে, যদি কেউ কিছু পেয়ে থাকেন তাহলে আমাদের পরিবারের সাথে যোগাযোগ করবেন।

তিনি আরও বলেন, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু দেশ স্বাধীন হলেও তার যুদ্ধ শেষ হয়নি। তার যুদ্ধ শেষ নিঃশ্বাস পর্যন্ত চলেছে।

আরও পড়ুন : রাস্তায় নয়, সংকট হবে শৃঙ্খলায়

বারিক চৌধুরী বলেন, আমার বাবার সারা জীবনের স্বপ্ন ছিল, তার দেহ মেডিকেল সায়েন্সের জন্য দান করে যাবেন। আমরা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে দান করতে করতে চেয়েছিলাম।

আমরা ২ টি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছি। তারা সম্মান দেখিয়ে বলেছে বাবার গায়ে ছুরি লাগাতে পারবেন না তারা। তারা শ্রদ্ধা থেকে এটি জানিয়েছেন। আমাদেরও আর এখানে কিছু করার নেই। তাই আগামীকাল শুক্রবার (১৪ এপ্রিল) সাভারে জানাজা শেষে তাকে সেখানে দাফন করা হবে।

আরও পড়ুন : তারেক-জোবায়দার বিচার শুরু

জানাজা শেষে ডা. জাফরুল্লাহ চৌধুরী আত্মার মাগফেরাত কামনায় দীর্ঘ মোনাজাত করা হয়।

প্রসঙ্গত, ধানমন্ডির বাসভবনে প্রথম ও ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা