সংগৃহীত ছবি
সারাদেশ

ওবায়দুল কাদেরের সেজো বোনের ইন্তেকাল

নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সেজো বোন মেহেরুন নেছা ইন্তেকাল করেছেন।

আরও পড়ুন: শরীয়তপুর-চাঁদপুর ফেরি চলাচল বন্ধ

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে ঢাকার বাসাবোর বাসায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন করেন তার বড় ছেলে রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজিস সালেকীন রিমন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মেহেরুন নেছা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মোজাফফর আহমদ মিয়া বাড়ির হোচ্ছাম হায়দারের স্ত্রী।

সালেকীন রিমন বলেন, অসুস্থ হওয়ার পর থেকে মা চিকিৎসার জন্য ঢাকায় আমার বোনের বাসায় বসবাস থাকতেন। তিনি তিনবার ব্রেইন স্ট্রোক করেছেন। এছাড়াও দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। আজ বাদ আসর গ্রামের বাড়িতে জানাজা শেষে মাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা