ছবি: সংগৃহীত
জাতীয়

রাস্তায় নয়, সংকট হবে শৃঙ্খলায় 

নিজস্ব প্রতিবেদক : সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদযাত্রায় যদি কোনো সংকট হয় সেটি রাস্তার জন্য নয়, সড়কে শৃঙ্খলার জন্য হবে।

আরও পড়ুন : সৌদি আরবে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাপক্ষে ময়মনসিংহের কেওয়াটখালীতে ব্রহ্মপুত্র নদের ওপর ৩২০ মিটার স্টিল আর্ট সেতু নির্মাণের পরামর্শ সেবা প্রতিষ্ঠান নিয়োগ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ঈদ অবশ্যই একটি চ্যালেঞ্জ। এটি হয়ে যায় রাস্তার জন্য। ঈদযাত্রা সহনীয় করা এখন সবার জন্য চ্যালেঞ্জ। এজন্য সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন : জাতিসংঘ মহাসচিবের ওপর নজরদারি

তিনি জানান, দেশে এখন রাস্তার সংকট নেই। রাস্তা এখন সমতল থেকে সীমান্ত পর্যন্ত ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে। এত রোড নেটওয়ার্ক আমাদের দেশে কখনো এত বিস্তৃত হয়নি।

নির্ধারিত সময়ের আগে আমাদের অনেক কাজ হয়ে গেছে। কাঁচপুর সেকেন্ড ব্রিজ, মেঘনা, গোমতি নির্ধারিত সময়ের আগে হয়ে গেছে। বাংলাদেশের প্রকল্প থেকে ১১০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। সেনাবাহিনীর আরও কয়েকটি প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের আগে হয়েছে।

আরও পড়ুন : বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সেতুমন্ত্রী বলেন, অনেক রোড হয়েছে, ব্রিজ হয়েছে, একদিনে ১০০ রাস্তাও আমরা উদ্বোধন করেছি। রাস্তায় কোনো সংকট নেই, রাস্তা যানজটের কারণ হবে না।

তিনি আরও বলেন, যানজটের কারণ হবে ডিসিপ্লিন। শৃঙ্খলার সংকট হলেই যানজট হবে। আমি একটু জটলা দেখলে রং সাইডে যাবো, তাহলে যানজট হবে। এ ধরনের অবস্থা হয়।

আরও পড়ুন : বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়েছেন অন্তরা

মন্ত্রী বলেন, ফিটনেসবিহীন গাড়ি চালাচ্ছে, চলতে চলতে রাস্তায় থেমে গেছে। সেটি সরাতে ১৫ মিনিট লাগলে কতবড় যানজট হবে সেটি তো বোঝাই যায়। আমি নিজে প্রত্যক্ষদর্শী। আমি বারবার ভিজিট করেছি। মানুষের কষ্ট দেখেছি। রাত ২ টাতেও দুর্ভোগ আমরা দেখেছি।

অন্যান্যবার আমাদের একটা প্রবলেম ছিল গাজীপুর। এবার গাজীপুর একেবারেই দুর্ভোগশূন্য হবে মনে করি না। তবে সেখানে অন্যবারের তুলনায় দুর্ভোগ সহনীয় পর্যায়ে থাকবে।

আরও পড়ুন : জাফরুল্লাহর প্রতি শ্রদ্ধা ও স্যালুট

সড়কমন্ত্রী আরও বলেন, উত্তরবঙ্গের রাস্তাগুলোর নির্মাণ কাজ প্রসঙ্গে আমি সচিবকে বলেছি, রাস্তার কাজের জন্য বঙ্গবন্ধু সেতু এরিয়াতে দুর্ভোগ হবে। তাই ঈদের আগে ও পরে সেখানে কাজ বন্ধ রাখতে বলেছি।

তবে ঈদযাত্রা আমাদের জন্য চ্যালেঞ্জ। এটি সবাই মিলে যৌথভাবে সমাধান করতে পারবো।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা