ছবি: সংগৃহীত
জাতীয়

টিকিটে সহযাত্রীর নাম বাধ্যতামূলক 

নিজস্ব প্রতিবেদক : ট্রেনে টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহযাত্রীর নাম বাধ্যতামূলক করেছে বাংলাদেশ রেলওয়ে। যার অ্যাকাউন্টের মাধ্যমে সহযাত্রীদের টিকিট কেনা হবে, সেখানে অবশ্যই তাদের নাম উল্লেখ করতে হবে।

আরও পড়ুন :

শনিবার (১ এপ্রিল) সকালে রেলওয়ের টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন-জেভির ‘রেল সেবা’ নামক ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আগামী ৭ এপ্রিলের পর থেকে টিকিট কেনার প্রক্রিয়াটি সম্পন্ন করতে সহযাত্রীদের নাম বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া ভ্রমণের সময় সমস্ত যাত্রীদের অবশ্যই তাদের জাতীয় পরিচয় পত্র ও ফটো আইডি সাথে রাখতে হবে।

আরও পড়ুন :

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেখা গেছে, ২/৩/৪টি টিকিট ক্রয়ের ক্ষেত্রে সিট সিলেক্ট করার পরের স্টেজে প্যাসেঞ্জার ১ এর ক্ষেত্রে যে অ্যাকাউন্ট দিয়ে সিলেক্ট করা হয়েছে, তার নাম বসানো আছে। প্যাসেঞ্জার ২/৩/৪ এর জায়গায় স্টার মার্ক করা নামের জায়গা খালি রাখা হয়েছে। সেখানে নাম না লিখা পর্যন্ত প্রসিড অপশনটি আসবে না। অর্থ্যাৎ আপনি টিকিটগুলো কেনার কাজটি সম্পন্ন করতে পারবেন না।

‘রেল সেবা’ পেজে দেওয়া আরেক পোস্টে জানানো হয়েছে, অনলাইন রিফান্ড শুধুমাত্র ই-টিকিট ওয়েবসাইট এবং Rail Sheba অ্যাপ থেকে কেনা টিকিটের জন্য প্রযোজ্য। আপনার ক্রয়ের হিস্ট্রিতে থাকা পছন্দমতো টিকিটের জন্য রিফান্ড বোতামে ক্লিক করলে আপনার মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে। সেটি সাবমিট করলে টিকিট ফেরত প্রক্রিয়া শুরু হবে এবং কিছু দিনের মধ্যে রিফান্ডের টাকা ফেরত দেওয়া হবে।

আরও পড়ুন :

এতে আরও বলা হয়, একবার OTP নিশ্চিতকরণ পাঠানো হলে, নির্বাচিত PNR-এর জন্য বুক করা আসনগুলো ছেড়ে দেওয়া হবে। যাত্রা তারিখের আগে কাউন্টার থেকে আপনার অনলাইন টিকিট প্রিন্ট করা হলে, তা অনলাইন রিফান্ড সিস্টেম থেকে ফেরত যোগ্য হবে না, শুধুমাত্র স্টেশন কাউন্টার থেকে ফেরত যোগ্য হবে।

গত ২২ মার্চ এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, একজন যাত্রী ঈদ অগ্রিম টিকিট ও ফেরত যাত্রার টিকিট উভয় ক্ষেত্রে সর্বোচ্চ একবার এবং প্রতিক্ষেত্রে সর্বোচ্চ ৪ টি টিকিট ক্রয় করতে পারবেন। একজন নিবন্ধন করা যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহযাত্রীদের এনআইডি অথবা জন্ম নিবন্ধন নম্বর ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা