সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

আদানির সঙ্গে চুক্তি বাতিল শ্রীলঙ্কার

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় প্রকল্পগুলোতে তদন্তের পর ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা।

আরও পড়ুন : ডব্লিউএইচও থেকে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র

শুক্রবার (২৪ জানুয়ারি) কলম্বোর জ্বালানি মন্ত্রণালয়ের সূত্র এই তথ্য জানিয়েছে।

গৌতম আদানির বিরুদ্ধে গত বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রে ঘুষের অভিযোগ ওঠার পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের প্রশাসন কোম্পানিটির স্থানীয় প্রকল্পগুলোতে তদন্ত শুরু করে।

শ্রীলঙ্কার আগের প্রশাসন ২০২৪ সালের মে মাসে আদানির একটি বায়ু বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে। বিদ্যুৎকেন্দ্রটি দ্বীপ রাষ্ট্রটির উত্তর-পশ্চিমে নির্মিত হওয়ার কথা ছিল।

আরও পড়ুন : মহারাষ্ট্রে অস্ত্র কারখানায় বিস্ফোরণে নিহ

দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানান, এই মাসের শুরুর দিকেই প্রেসিডেন্ট দিসানায়েকের মন্ত্রিসভা চুক্তিটি না চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

এএফপিকে নাম প্রকাশ না করার শর্তে সূত্র জানায়, সরকার কেবল বিদ্যুৎ ক্রয় চুক্তিটি বাতিল করেছে। তবে পুরো প্রকল্প বাতিল করা হয়নি। প্রকল্পটি পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করা হয়েছে।

এর আগে শ্রীলঙ্কার অনেক অ্যাক্টিভিস্ট আদানির কোম্পানির সঙ্গে করা ওই চুক্তির বিষয়ে চ্যালেঞ্জ জানায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা