ফাইল ছবি
জাতীয়

ট্রেনের অগ্রিম টিকিট মিলবে শনিবার

নিজস্ব প্রতিবেদক: শনিবার (১ এপ্রিল) থেকে ট্রেনের ১০ দিন আগের টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

আরও পড়ুন: দ্বিগুণের বেশি নার্স প্রয়োজন

আগে পাঁচদিন আগের অগ্রিম টিকিট পাওয়া যেত। বাংলাদেশ রেলওয়ের তথ্য বলছে, আগামী ১ এপ্রিল থেকে যাত্রার ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের টিকেট অগ্রিম হিসেবে বিক্রি করা হবে।

তবে সময় পরিবর্তনের সিদ্ধান্ত সমন্বয়ের জন্য ১ এপ্রিল তারিখে ৫-১১ এপ্রিল তারিখ পর্যন্ত যাত্রার অগ্রিম টিকেট বিক্রি করা হবে। আগামী ২ এপ্রিল থেকে নতুন নিয়মে ১০ দিনের অগ্রিম টিকিটের ব্যবস্থা কার্যকর হবে।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ১ এপ্রিল থেকে কাউন্টার ও অনলাইনের মাধ্যমে যুগপৎভাবে সব টিকিট সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। অর্থাৎ অনলাইন বা কাউন্টারে পৃথক কোনো কোটা থাকবে না। এখন থেকে ১০ দিন আগের টিকিট অগ্রিম হিসেবে বিক্রি করা হবে।

আরও পড়ুন: ভারতে মন্দিরে ছাদ ধস, নিহত বেড়ে ৩৫

তিনি বলেন, ঈদের অগ্রিম ও ফেরত যাত্রার টিকিটের সময়সূচী অনুযায়ী ১৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সব টিকিট শুধুমাত্র অনলাইনে বিক্রি করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা