জাতীয়

নিখোঁজ চীনা নাবিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: নিখোঁজ হওয়া চীনা নাবিক ঝাং মিনইয়ানের (৪২) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) সকালে বঙ্গোপসাগরের চট্টগ্রাম নগরের আনন্দবাজার উপকূলীয় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কোস্টগার্ড।

আরও পড়ুন: দ্বিগুণের বেশি নার্স প্রয়োজন

এর আগে গত মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে চট্টগ্রাম সমুদ্র বন্দরের আলফা অ্যাংকরেজে জাহাজ থেকে পরীক্ষামূলক লাইফবোট সাগরে নামাতে গিয়ে সেটি দুর্ঘটনাবশত পড়ে যায়। এতে ওই লাইফবোটে থাকা ১৬ জনের মধ্যে ১৫ নাবিককে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় ঝাং মিনইয়ান নিখোঁজ ছিলেন। তিনি চীনের নাগরিক এবং এমভি ক্যাং হুয়ান জাহাজের প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, শুক্রবার সকালে বঙ্গোপসাগরের আনন্দবাজার এলাকা থেকে ওই চীনা নাবিকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ শিপিং এজেন্টের তত্ত্বাবধানে রয়েছে। নির্দিষ্ট প্রক্রিয়া শেষে মরদেহ চীনে পাঠানো হবে।

আরও পড়ুন: ভারতে মন্দিরে ছাদ ধস, নিহত বেড়ে ৩৫

নৌবাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদ গণমাধ্যমকে বলেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী জাহাজে থাকা লাইফবোট প্রতি মাসে পরীক্ষা করতে সাগরে নামাতে হয়। এরকম টেস্ট করতে গিয়ে দুর্ঘটনাবশত জাহাজ থেকে লাইফবোট সাগরে পড়ে যায়। লাইফবোটটি ফুল লোড ছিল। এরকম পরীক্ষা করতে সাগরে নামানোর সময় ফুল লোড থাকা উচিত না। লাইফবোটে ১৬ জন ছিল। যেখানে ২-৩ জনের বেশি থাকা উচিত না। যাহোক, এ ঘটনার পরপরই ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা