ছবি: সংগৃহীত
জাতীয়

নিত্যপণ্যের দাম ক্রমান্বয়ে কমছে

নিজস্ব প্রতিনিধি: নিত্যপণ্যের দাম ক্রমান্বয়ে কমছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শুক্রবার (৩১ মার্চ) দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

আরও পড়ুন: সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে

মন্ত্রী বলেন, চলতি রমজানে কিছু পণ্যের দাম বাড়লেও তা কমে এসেছে। অন্য বছরের তুলনায় এবং বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ভালো রয়েছে। নিত্যপণ্যের দাম ক্রমান্বয়ে কমছে। এছাড়া টিসিবির মাধ্যমে অসচ্ছল পরিবারকে তেল, চিনিসহ অন্যান্য পণ্য দেওয়া হচ্ছে। সরকারিভাবে নিত্যপণ্যের যে দাম বেঁধে দেওয়া হয়েছে, সেই দামেই বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: এ সরকার থাকলে আমরা ভালো থাকবো

টিপু মুনশি বলেন, ভুটানের সঙ্গে আমাদের যোগাযোগ ব্যবস্থা নিয়ে চুক্তি এবং ব্যবসা-বাণিজ্য নিয়ে কথা হয়েছে। ভুটানের সড়ক ব্যবহার, তাদের দেশের পণ্য আমাদের দেশে আমদানি ও তাদের দেশে আমাদের পণ্য রপ্তানির আলোচনাও এগিয়েছে। আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী হাইড্রোপাওয়ারের চুক্তি নিয়ে কথা বলেছেন। আগামী মে মাসে সেই চুক্তি হওয়ার কথা রয়েছে। তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে অনেক আগ্রহী। ভুটানের রাজা বাংলাদেশ সফর করে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন: ফের ব্রয়লারে আগুন, পুড়ছে সবজি!

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, রোজার প্রথম দিকে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার চাপ তৈরি হয়। বর্তমানে সেই চাপ কমে গেছে। তাই ঢাকা শহরেও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমেছে। বিশেষ করে পেঁয়াজের দাম কমে গেছে। দেশের কৃষকদের পেঁয়াজে ন্যায্যমূল্য নিশ্চিত করতে আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানি কমিয়ে দিয়েছি।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা