ছবি-সংগৃহীত
জাতীয়

বৈঠকে মোমেন-জয়শঙ্কর!

সান নিউজ ডেস্ক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আরও পড়ুন: তুরস্কে ২ লাখের বেশি ভবন ক্ষতিগ্রস্ত

বৈঠকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। শুক্রবার (৩ মার্চ) নয়াদিল্লিতে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ড. মোমেন জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সফলভাবে সমাপ্ত হওয়ায় জয়শঙ্করকে অভিনন্দন জানিয়েছেন। উভয় মন্ত্রী দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

একই দিন সকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ব্রাজিল, মেক্সিকো, স্লোভেনিয়া ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

বৈঠকের তারা দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার জন্য পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন এবং চলমান ভূ-রাজনৈতিক ইস্যু এবং জাতিসংঘেসহ বহুপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন।

আরও পড়ুন: ঢাকায় গাছ লাগানোর বিকল্প নেই

ড. মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি সম্পর্কে বৈঠক হওয়া পররাষ্ট্রমন্ত্রীদের অবহিত করেন। তিনি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদেরকে মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনসহ রোহিঙ্গা সংকট মোকাবেলায় দেশগুলোর সক্রিয় সমর্থন কামনা করেন।

তিন দিনের ভারত সফর শেষ করে শুক্রবার সন্ধ্যায় কাতারের দোহার উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করেন মোমেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা