প্রতীকী ছবি
জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: সীমান্তবর্তী গ্রামে ঢুকে গুলি চালিয়েছে ইউক্রেন

নিহতরা হলেন- আকবর হোসেন (৪০) ও হাসান (৩০)। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আকবর ও হাসানকে মৃত ঘোষণা করেন। আহত সোহেলের চিকিৎসা চলছে।

এছাড়া আহতরা হলেন- যাত্রাবাড়ী থানার এসআই হারুন উর রশিদ, এএসআই আবুল বাশার ও পথচারী সোহেল মিয়া। তাদের মধ্যে এএসআই আবুল বাশারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরও পড়ুন: দেশে নতুন ভোটার বেড়েছে

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) মো. মহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত সিএনজিটিতে রাত থেকে পুলিশ ডিউটি করছিল। শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে রায়েরবাগ এলাকায় ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে ছিল সিএনজিটি। এ সময় সিএনজির পেছনে দাঁড়িয়ে ছিলেন চালক আকবর। ওই সময় হঠাৎ করেই দ্রুতগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

এ ঘটনায় চালক আকবর ও পথচারী হাসান ঘটনাস্থলেই মারা যান। এছাড়া দায়িত্বরত দুই পুলিশ কর্মকর্তা ছাড়াও এক পথচারী আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়। সেই সঙ্গে ময়না তদন্তের জন্য নিহতদের মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা