ফাইল ছবি
আন্তর্জাতিক

চীন সীমান্তে নজিরবিহীন সৈন্য মোতায়েন

সান নিউজ ডেস্ক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, চীনের সাথে বিবাদপূর্ণ সীমান্ত এলাকায় ভারত নজিরবিহীন পর্যায়ে সৈন্য মোতায়েন বৃদ্ধি করেছে।

আরও পড়ুন: ইভিএমে ভোটের সিদ্ধান্ত জানুয়ারিতে

তিনি বলেন, চীনকে সীমান্তের স্থিতাবস্থা ‘একতরফাভাবে পরিবর্তন’ করতে দেবে না ভারত।

গত ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশ রাজ্যের বিতর্কিত সীমান্ত এলাকায় ভারতীয় ও চীনা সৈন্যদের সংঘর্ষের পর জয়শঙ্কর এমন মন্তব্য করেছেন বলে মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ভারত বলেছে, চীনা সৈন্যদের ভারতীয় ভূখণ্ড দখলে নেওয়ার চেষ্টার সময় ওই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল।

আরও পড়ুন: বিএনপির রূপরেখা হাস্যকর

এদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী— সীমান্ত পরিস্থিতি সাধারণভাবে স্থিতিশীল রয়েছে। আর উভয়পক্ষ এই সমস্যার ব্যাপারে আলোচনা করছে।

ভারত এবং চীনের মাঝে প্রায় ৩ হাজার ৪৪০ কিলোমিটার বিতর্কিত সীমান্ত রয়েছে। যেখানে উভয় দেশের সৈন্যরা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) নামে পরিচিত ডি ফ্যাক্টো সীমান্তে যেকোনও ধরনের আগ্নেয়াস্ত্রের ব্যবহার এড়াতে দীর্ঘদিনের প্রোটোকল মেনে চলেন। কিন্তু বিতর্কিত এই সীমান্ত এলাকায় চীন-ভারতের সৈন্যরা প্রায়ই সংঘাতে জড়িয়ে পড়েন।

এর আগে ২০২০ সালের জুন মাসে লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা-নিয়ন্ত্রিত তিব্বত মালভূমিতে ভারতীয় ও চীনা সৈন্যদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই সময় উভয় দেশের সৈন্যরা হাতাহাতি, কিল-ঘুষিতে জড়িয়ে পড়েন।

আরও পড়ুন: আর্জেন্টিনা থেকে আসছে সয়াবিন তেল

ভারতীয় কর্তৃপক্ষ সীমান্তে চীনা সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ভারতের সামরিক বাহিনীর অন্তত ২০ সৈন্য নিহত হন বলে সেই সময় স্বীকার করে। যদিও চীন ওই সংঘাতের ঘটনায় তাদের কোনও সৈন্য হতাহত হয়েছে কিনা তা প্রকাশ করেনি।

তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে চীনের ৪০ জনের বেশি সৈন্য নিহত হয়েছিলেন বলে জানানো হয়। এই সংঘর্ষের পর উভয়পক্ষ মরুভূমি অঞ্চলে তাদের সৈন্য, অস্ত্র এবং সামরিক অন্যান্য রসদ বৃদ্ধি করেছিল।

ওই ঘটনার পর এক বছরের বেশি সময় পর অরুণাচল প্রদেশ রাজ্যের বিতর্কিত সীমান্ত এলাকায় গত ৯ ডিসেম্বর উভয় দেশের সৈন্যদের সংঘর্ষ ঘটে। এতে উভয়পক্ষের কয়েকজন সৈন্য আহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনী বলেছে, সংঘর্ষের পর উভয় দেশের সৈন্যরা দ্রুত ওই এলাকা থেকে চলে যান।

আরও পড়ুন: পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ

সোমবার ভারতীয় দৈনিক ইন্ডিয়া টুডের আয়োজিত এক অনুষ্ঠানে অরুণাচল প্রদেশ রাজ্যের সীমান্ত এলাকায় চীনা সৈন্যদের সাথে সংঘাতের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের কাছে জানতে চান সাংবাদিকরা।

এক প্রশ্নের জবাবে ভারতের তিনি বলেন, আজ চীন সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর এমন সৈন্য মোতায়েন রয়েছে; যা আগে ছিল না। চীনা আগ্রাসন মোকাবিলার জন্য এটি করা হয়েছে। একতরফাভাবে এলএসি পরিবর্তনের যেকোনও প্রচেষ্টা মোকাবিলা করতে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: তরুণদের মাদক থেকে দূরে রাখতে হবে

তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের বিষয়ে চীনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা