রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
আন্তর্জাতিক

বেলারুশ দখলে কোনো আগ্রহ নেই

সান নিউজ ডেস্ক: বেলারুশ দখলে রাশিয়ার ‘কোনো আগ্রহ নেই’ বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আরও পড়ুন: কারাদণ্ডের মুখে ট্রাম্প

সোমবার (১৯ ডিসেম্বর) তিনি এই মন্তব্য করেন। মস্কোর প্রতিবেশী এই দেশটি সস্তা তেল এবং ঋণের জন্য রাশিয়ার ওপর অনেক বেশি নির্ভরশীল।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্স’র এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে, রাশিয়ার দখলদারিত্ব নিয়ে সমালোচকদের কাছ থেকে নানা গুজব শুনতে পাওয়ার কথা তুলে ধরে একজন সাংবাদিক এ বিষয়ে পুতিনকে প্রশ্ন করেন।

জবাবে রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার কাউকে দখল করে নেওয়ার কোনও আগ্রহ নেই, এর কোনও মানে হয় না।

আরও পড়ুন: তরুণদের মাদক থেকে দূরে রাখতে হবে

রয়টার্স বলছে, বছরের পর বছর ধরে বেলারুশের সঙ্গে একীভূতকরণকে আরও গভীর করার চেষ্টা করেছে ক্রেমলিন। কিন্তু দেশটির শক্তিশালী নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো রাশিয়ার প্রধান মিত্র হওয়া সত্ত্বেও মস্কোর সঙ্গে সম্পূর্ণ একীকরণকে প্রতিরোধ করে আসছেন।

এদিকে ‘অভিন্ন ইতিহাস এবং আধ্যাত্মিক মূল্যবোধের মাধ্যমে একত্রিত ঘনিষ্ঠ মিত্র এবং কৌশলগত অংশীদারদের মধ্যে সম্পর্ককে স্বাগত জানিয়েছেন পুতিন’। তিনি বলেছেন, ‘বন্ধুত্বহীন দেশগুলোর নিষেধাজ্ঞাগুলোকে আমরা একসঙ্গে মোকাবিলা করছি এবং আমরা এটি বেশ আত্মবিশ্বাসের সাথে ও কার্যকরভাবেই করি।’

রাশিয়া ও বেলারুশ ‘সকল ক্ষেত্রে’ সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে বলেও রাশিয়ান প্রেসিডেন্ট মন্তব্য করেন। এর মধ্যে সামরিক খাতও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া দুই দেশ ‘উভয় দেশের নিরাপত্তার জন্য যৌথ ব্যবস্থা’, অবিরত যৌথ প্রশিক্ষণ এবং ‘পারস্পরিক অস্ত্র সরবরাহ’ করার বিষয়েও সম্মত হয়েছে।

পুতিন বলেছেন, রাশিয়া বেলারুশিয়ান ক্রুদের এমন বিমান চালানোর প্রশিক্ষণ দেবে যা পারমাণবিক হেড বহন করতে পারে।

অন্যদিকে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, ‘আমরা সেই বিমানগুলো পরীক্ষা করেছি এবং এটি কারও জন্য হুমকি নয়।’

আরও পড়ুন: ট্রফি নিয়ে দেশে পৌঁছেছেন মেসি

বেলারুশিয়ান নেতা রাশিয়ার সাথে তার দেশের সম্পর্কেরও প্রশংসা করেছেন। লুকাশেঙ্কো বলেন, ‘রাশিয়া আমাদের ছাড়া কোথাও যেতে পারবে না, আমরাও রাশিয়া ছাড়া কিছুই করতে পারব না’

এসময় তিনি যুক্তি দিয়ে বলেন, ‘আমরা কি রাশিয়াকে ছাড়া আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম? না!’

সান নিউজ/এনকে/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা