আন্তর্জাতিক

যুদ্ধজাহাজ ডুবি, নিখোঁজ ৩১ নাবিক

সান নিউজ ডেস্ক: শতাধিক ক্রু নিয়ে সমুদ্রে থাইল্যান্ডের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ৩১ জন নাবিক।

আরও পড়ুন: দেখা হবে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোতে

থাইল্যান্ডের উপসাগরে ঝড়ের সময় ওই যুদ্ধজাহাজটি ডুবে যায়। থাইল্যান্ডের নৌবাহিনীর বরাত দিয়ে সোমবার (১৯ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বলা হয়েছে, ডুবে যাওয়া থাই যুদ্ধজাহাজের নাম এইচটিএমএস সুখোতাই। রোববার রাতে ঝড়ের মধ্যে জাহাজটির বিদ্যুৎ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্লাবিত হওয়ার পর এটি ডুবে যায়। সোমবার থাই কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজডুবির পর তারা ৭৫ জন ক্রুকে উদ্ধার করেছে কিন্তু ৩১ জন এখনও উত্তাল সমুদ্রে নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: দীপিকার পিছু ছাড়ছে না বিতর্ক

নৌ মুখপাত্র অ্যাডমিরাল পোগক্রং মনথার্দপলিন বলেছেন, আমাদের বাহিনীর ইতিহাসে এটি প্রায় কখনও ঘটেনি, বিশেষ করে এমন একটি জাহাজের ক্ষেত্রে যা এখনও সক্রিয় রয়েছে।

কর্মকর্তারা বলেছেন, জাহাজটিতে পানি ভরে যাওয়ার পর এর সামনের অংশ প্লাবিত হয় এবং পরে জাহাজের পাওয়ার রুমে শর্ট সার্কিট সৃষ্টি করে। এক পর্যায়ে শর্ট সার্কিটের জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর ক্রুরা জাহাজটির নিয়ন্ত্রণ ধরে রাখতে চ্যালেঞ্জের মুখে পড়েন। রোববার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে এটি ডুবে যায়।

থাইল্যান্ডের নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, জাহাজডুবির পর ১২ ঘণ্টারও বেশি সময় হয়ে গেছে কিন্তু নিখোঁজদের উদ্ধারে আমরা তল্লাশি চালাতে থাকব।

এদিকে উদ্ধারকারী ক্রুরা জীবিতদের খুঁজে বের করার জন্য রাতভর কাজ করেছে এবং সোমবার অভিযান অব্যাহত রয়েছে বলেও নৌবাহিনী জানিয়েছে। এছাড়া এই বিপর্যয়ের কারণ অনুসন্ধানেরও ঘোষণা দিয়েছে নৌবাহিনী।

আরও পড়ুন: বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

জাহাজটি প্রচুয়াপ খিরি খান প্রদেশের ব্যাং সাফান থেকে মাত্র ৩২ কিলোমিটার (২০ মাইল) পশ্চিমে টহলরত অবস্থায় ছিল। পরে রোববার রাতে জাহাজটি ঝড়ের কবলে পড়ে।

ঘটনাস্থলে সাহায্য করার জন্য তিনটি নৌ জাহাজ এবং হেলিকপ্টার পাঠানো হলেও এইচটিএমএস সুখোতাই ডুবে যাওয়ার আগে শুধুমাত্র এইচটিএমএস ক্রাবুরি নামের একটি জাহাজ সেখানে পৌঁছাতে সক্ষম হয়।

নৌবাহিনী জানিয়েছে, পরে সুখোতাই জাহাজে থাকা বেশিরভাগ নাবিককে উদ্ধার করা হয়। এছাড়া লাইফ-জ্যাকেট পরা নাবিকদের লাইফ বোটে সমুদ্রের পানিতে ভাসমান অবস্থায়ও পাওয়া গেছে।

আরও পড়ুন: গোল্ডেন বুট এমবাপের

অবশ্য নাবিকদের অবস্থা সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করেনি নৌবাহিনী। স্থানীয় মিডিয়া ক্রু সদস্যদের স্ট্রেচারে তুলে নিয়ে যাওয়ার ছবি প্রকাশ করেছে।

সান নিউজ/এনকে/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা