জাতীয়

শুধু সৌদির হজযাত্রীদের খরচ কমবে

সান নিউজ ডেস্ক: চলতি বছর হজের ৩০ শতাংশ খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়। এটি শুধু দেশটির হজযাত্রীদের জন্য, কিন্তু বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

আরও পড়ুন: নোয়াখালীতে আগুনে ৩০টি দোকান পুড়ে ছাই

দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী সচিব ড. আমর বিন রেদা আল মাদ্দাহ রোববার (১৫ জানুয়ারি) এ তথ্য জানান বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করলো হজ এজেন্সিগুলোর সংগঠন হাব।

বলা হয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর পরিবেশন করা হচ্ছে যে, আগামী ২০২৩ সালের হজযাত্রীদের হজব্রত পালনের খরচ ৩০ শতাংশ কমিয়েছে সৌদি সরকার। প্রকৃতপক্ষে ৩০ শতাংশ খরচ কমানোর এ খবরটি শুধু সৌদি আরবের ডোমেস্টিক হজযাত্রীদের জন্য প্রযোজ্য। বাংলাদেশের কিংবা অন্যান্য দেশের হজযাত্রীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।

আরও পড়ুন: মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

হজের মতো একটি স্পর্শকাতর বিষয়ে যাতে কোনোরূপ বিভ্রান্তি তৈরি না হয়, সে কারণে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য বিষয়টি স্পষ্টিকরণ করা হলো বলেও বিজ্ঞপ্তিতে জানায় হাব।

চলতি বছর হজ পালনে গত ৯ জানুয়ারি সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক হজচুক্তি করেছে বাংলাদেশ। গত ১৫ জানুয়ারি ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সাংবাদিকদের জানান, সম্পাদিত হজচুক্তি অনুযায়ী করোনা উত্তর পরিস্থিতিতে এ বছর বাংলাদেশের কোটার পূর্ণ সংখ্যক হজযাত্রী হজে যেতে পারবেন। এ বছর সর্বমোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী বাংলাদেশ থেকে হজে গমন করবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার, বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালন করবেন।

এ বছর বয়সের সর্বোচ্চ সীমার শর্ত তুলে দেওয়া হয়েছে অর্থাৎ ৬৫ বছরের বেশি বয়সী হজযাত্রীরা হজে যেতে পারবেন বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: বিজিবি ও আনসারে নতুন ডিজি

হজ প্যাকেজের মূল্য গত বছরের মতো রাখার চেষ্টা করা হবে জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘তারপরও কিন্তু খরচ বাড়বে। রিয়ালের দাম ছিল ২১ টাকা ২২ টাকা, এখন হয়েছে ৩০ টাকা। তাহলে ৩৩ শতাংশ তো এমনিই বেড়ে গেলো। আমরা কোনো কিছু বাড়ালাম না, কিন্তু ৩৩ শতাংশ যে বাড়লো সেটা কীভাবে কমাবেন।’

আগামী ২৫ থেকে ৩০ জানুয়ারির মধ্যে চলতি বছরের হজ প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ফরিদুল হক খান। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা