ছবি-সংগৃহীত
জাতীয়

সবাই মিলে আমরা টিম ডিএমপি

সান নিউজ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, পুলিশ সদস্যরা সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে বিপদে পড়লে বা ব্যক্তিগত কিংবা পারিবারিক সমস্যায় সবসময় তাদের পাশে থাকবো।

আরও পড়ুন: খুব পজিটিভ আলোচনা হয়েছে

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাজধানীর গুলশানে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনে সর্বস্তরের পুলিশ সদস্যদের সঙ্গে এক বিশেষ কল্যাণ সভায় এ কথা বলেন তিনি।

খন্দকার গোলাম ফারুক বলেন, কনস্টেবল থেকে কমিশনার সবাই মিলে আমরা টিম ডিএমপি। তোমাদের কষ্ট দেখে আমাদের কাজ করার সুযোগ নেই। দায়িত্ব পালন করতে গিয়ে কোনো বিপদ-আপদ আসলে বা ব্যক্তিগত কিংবা পারিবারিক সমস্যায় সবসময় পাশে থাকবো।

ডিএমপি কমিশনার আরও বলেন, তোমাদের কাছে একটাই চাওয়া, পুলিশের মর্যাদা অক্ষুণ্ন রেখে দুই কোটি নগরবাসীর নিরাপত্তা সবাই মিলে আমরা নিশ্চিত করবো। নিরাপত্তা দেওয়ার বিষয়ে আরও সতর্ক থাকতে হবে।

সভায় সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম। এছাড়া ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের সাংগঠনিক কাঠামো ও দৈনন্দিন কর্মযজ্ঞ উপস্থাপন করেন তিনি।

আরও পড়ুন: মুক্তি পেলেন হাজী সেলিম

বিশেষ কল্যাণ সভায় ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাদের সুনির্দিষ্ট কিছু সমস্যা ও চাহিদার কথা কমিশনারের কাছে পেশ করেন। ডিএমপি কমিশনার সবার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

বিশেষ কল্যাণ সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. খ মহিদ উদ্দিন, যুগ্ম পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোম্যাটিক সিকিউরিটি) হামিদা পারভীন, উপ-পুলিশ কমিশনার ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা