প্রতীকী ছবি
জাতীয়

অবৈধ মানি এক্সচেঞ্জে অভিযান, আটক ১৩

সান নিউজ ডেস্ক: ঢাকার বিভিন্ন স্থানে অবৈধ মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে সিআইডি কর্তৃক একযোগে অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেফতার এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ বাংলাদেশী মুদ্রা উদ্ধার।

আরও পড়ুন: নোয়াখালীতে আগুনে ৩০টি দোকান পুড়ে ছাই

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে সিআইডি সদর দপ্তরের মিডিয়া উইং থেকে জানানো হয়, এ বিষয়ে বুধবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

এর আগে মঙ্গলবার দুপুরের পর সিআইডির একাধিক দল গুলশান, উত্তরা, মতিঝিল, আশকোনার মানি এক্সচেঞ্জসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান শুরু করে।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ নেই

এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিজেদের ইচ্ছামতো ডলারের দাম কমানো বা বাড়ানো এবং অবৈধভাবে বিদশি মুদ্রা মজুদ করে রাখার অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে মানি এক্সচেঞ্জের মালিক, কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা