জাতীয়

চালের দাম স্থিতিশীল

সান নিউজ ডেস্ক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে চালের দাম স্থিতিশীল আছে।

আরও পড়ুন: পুতিনকে যুদ্ধ থামাতে বললেন এরদোগান

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, চালের দাম স্থিতিশীল আছে। আমরা চালের দাম নিয়ে কাজ করছি, মনিটরিংও হচ্ছে। বেসরকারি আমদানিও খুলে দিয়েছি। চালের দাম নিয়ন্ত্রণে রাখা যাবে বলেও এসময় আশা প্রকাশ করেন তিনি।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে খাদ্যপণ্যের দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, রাষ্ট্রের তো একটি প্ল্যান থাকবেই। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের দেশের মাটি উর্বর। বঙ্গবন্ধু বলেছিলেন মানুষ আর মাটি থাকলেই আমরা দেশ গড়তে পারব।

সাধন চন্দ্র মজুমদার বলেন, আমাদের দেশে তিন বার ফসল উৎপাদন হয়। সেই দেশে খাদ্যের অভাব হবে, সেটা আমরা মনে করি না। কারণ কৃষকরা আমাদের প্রাণ। তারা যেভাবে উৎপাদন করছে, আমরা আশা করি খাদ্যের সংকট হবে না।

আরও পড়ুন: ছুটি শেষে খুললো অফিস

মানুষ আসলেই কি ভালোভাবে ঈদ করেছে- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী বলেন, ঈদের আনন্দটাই অন্যরকম আনন্দ। এটা একজন গরিব হলেও তারও কিন্তু উৎসবই। সেভাবে চিন্তা করলে সবার ঈদই ভালো হয়েছে।

তিনি আরও বলেন, আমি খবর পেয়েছি, গ্রামাঞ্চলে বেশি কোরবানির পশু বিক্রি হয়েছে। কারণ মানুষের আয় বেড়েছে। কষ্ট হয়েছে বিশেষ করে বন্যার্ত মানুষের। এই কষ্ট প্রাকৃতিক দুর্যোগের কষ্ট। এটাকে মেনে নিয়েই আমাদের ঈদ উৎসব পালন করতে হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা