মঙ্গলবার খুলবে অফিস
জাতীয়

মঙ্গলবার খুলবে অফিস

সান নিউজ ডেস্ক: আগামীকাল মঙ্গলবার (১২ জুলাই) খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শেষ হচ্ছে আজ সোমবার (১১ জুলাই)।

আরও পড়ুন: বাংলাদেশের দাপুটে জয়

রোববার (১০ জুলাই) দেশে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই (শনিবার, রোববার ও সোমবার) সরকারি সাধারণ ছুটি। ঈদের ছুটির আগে দিন ছিল শুক্রবার সাপ্তাহিক ছুটি। বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। সেই হিসাবে টানা চারদিন ঈদের ছুটি শেষে আগামীকাল অফিস পাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা। খুলবে ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান।

তবে সরকারি-বেসরকারি যেসব কর্মজীবী ঢাকার বাইরে ঈদ উদযাপনে গেছেন তাদের অনেকে ১২ ও ১৩ জুলাই ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস আদালতে পুরোদমে কার্যক্রম শুরু হতে আগামী রোববার (১৬ জুলাই) লেগে যাবে। ওই সময় রাজধানী ফিরতে পারে স্বাভাবিক রূপে।

এবার ঈদুল আজহা উপলক্ষে ঢাকা ছেড়েছেন ৬৬ লাখ মানুষ। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এবার ঈদে শনিবার রাত পর্যন্ত ৬৫ লাখ ৭৮ হাজার সিমের ব্যবহারকারী ঢাকার বাইরে গেছেন।

আগেও দেখা গেছে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অফিস পাড়ার তেমন কর্মব্যস্ততা থাকে না। সহকর্মীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে ব্যস্ত থাকেন। একইভাবে ব্যাংকপাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হয় না।

আরও পড়ুন: দ্বিতীয় দিনও চলছে পশু কোরবানি

এদিকে ঈদের আগে গত সপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারও বিভিন্ন এলাকায় ব্যাংক খোলা ছিল। ওই দুদিন রাজধানীর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পশুর হা‌ট সংলগ্ন ব্যাং‌কের শাখাগুলো সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যাংক লেন‌দেন হয়। কোরবা‌নির পশুর হাটের ব্যবসায়ী‌দের নির্বিঘ্নে ব্যাংক লেন‌দে‌নের সু‌বিধার্থে এ নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে শুক্র ও শনিবার শিল্প সংশ্লিষ্ট এলাকায়ও ব্যাংক খোলা ছিল।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা