রুমি রহমান মারা গেছেন
জাতীয়

রুমি রহমান মারা গেছেন

সান নিউজ ডেস্ক: দেশের খ্যাতিমান ড্রামার রুমি রহমান মারা গেছেন। সোমবার (১১ জুলাই) ভোর ৫টা ৪০ মিনিটে ধানমন্ডির বাসায় ব্রেন স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে খবরটি একাধিক সংগীতশিল্পী নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বিশ্বজুড়ে মৃত্যু ও শনাক্ত কমেছে

নন্দিত ব্যান্ড ‘আর্টসেল’-এর সদস্য কাজী ফয়সাল আহমেদ বলেছেন, ‘সবাইকেই যেতে হবে কিন্তু তাই বলে এভাবে এত আগে! আল্লাহ ভালো জানেন। আমরা একসঙ্গে কতো শো করেছি, প্রায়ই কথা হতো তার সাথে। গত সপ্তাহে দেখাও হলো, বললো আবার বাজাচ্ছি দোয়া করিস। আর গত মাসেই তার একটা ছেলে হয়েছে। কী যে খারাপ লাগছে আমার।’

সংগীত পরিচালক ও বেজ গিটারিস্ট নমন বলেছেন, ‘আজ সকাল ৫ টা ৪০ মিনিটে মিউজিক ইন্ডাস্ট্রির জনপ্রিয় ড্রামার রুমি রহমান ব্রেন স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। আর হলো না ওনার সাথে প্র‍্যাক্টিস করা। এভাবে হুট করে চলে যাওয়া মেনে নেওয়া যায় না। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।’

স্ত্রী-সন্তানের সঙ্গে রুমি রহমান
উল্লেখ্য, ‘দলছুট’, ‘আর্ক’-এর মতো দেশের প্রথম সারির বেশ কয়েকটি ব্যান্ডে ড্রামার হিসেবে বাজিয়েছেন রুমি রহমান। তাকে দেশের সেরা ড্রামারদের একজন বিবেচনা করা হয়। যদিও জীবনের শেষ সময়ে এসে সংগীতে অনিয়মিত ছিলেন।

আরও পড়ুন: বাংলাদেশের দাপুটে জয়

জানা গেছে, বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসের অনেক বিখ্যাত অ্যালবামের সঙ্গে জড়িত ছিলেন ড্রামার রুমি। লেজেন্ড ব্যান্ডের প্রথম ও একমাত্র অ্যালবাম ‘অন্যভুবন’, অর্থহীনের প্রথম অ্যালবাম ‘ত্রিমাত্রিক’, দলছুটের ‘আকাশচুরি’, দ্য ট্র্যাপের ‘ঠিকানা’সহ এমন অনেক রেকর্ডেড অ্যালবামে রুমি রহমানের ছিলো সরাসরি অংশগ্রহণ। এছাড়া লাইভ কনসার্টেও তিনি ছিলেন অনন্য।

রুমি রহমানের স্ত্রী বর্ষা চৌধুরী জানিয়েছেন, তার স্বামীর মরদেহ ঢাকায় দাফন করা। এজন্য আজিমপুর ও বনানী কবরস্থানে যোগাযোগ করা হচ্ছে।

২০২০ সালের ৩ মার্চ সংগীতশিল্পী বর্ষা চৌধুরীকে বিয়ে করেন রুমি রহমান। এর আগে অভিনেত্রী তাজিন আহমেদের সঙ্গে বিয়ে হয়েছিল রুমির।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা