খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার (ফাইল ছবি)
জাতীয়

কৃষকের উৎপাদন বেড়েছে বহুগুণ

সান নিউজ ডেস্ক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমান সরকারের আর্থ-সামাজিক উন্নয়নের ফলে দেশে ভিক্ষুকের সংখ্যা কমেছে। ভিক্ষা ছেড়ে আয়বর্ধক কাজের মাধ্যমে সম্মানের পেশায় ফিরে আসছে হাজারো ভিক্ষুক। ভিক্ষুকদের স্বাবলম্বী হতে সহায়তা দিচ্ছে সরকার।

আরও পড়ুন: আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে

তিনি বলেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তার ক্ষেত্র প্রসারিত করেছে। রাষ্ট্রীয় পর্যায়ে দরিদ্র মায়েদের মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, বয়স্কভাতা দেওয়া হচ্ছে। বছরের শুরুতে বিনামূল্যে বই ও দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি দিয়ে সরকার শিক্ষায় সহায়তা করছে।

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, সরকার কৃষকের সারে রেকর্ড পরিমাণ ভর্তুকি দিয়ে যাচ্ছে। বিদ্যুৎ, বীজ ও কৃষি উপকরণ সহজলভ্য করায় কৃষকের উৎপাদন বেড়েছে বহুগুণ। দেশে খাদ্যের কোনো সংকট হবে না, আর দুর্ভিক্ষের তো প্রশ্নই আসে না।

আরও পড়ুন: তুরস্কে রেস্তোরাঁয় বিস্ফোরণ, নিহত ৭

নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম এবং নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান নাঈম বক্তব্য রাখেন। পরে খাদ্যমন্ত্রী সুবিধাভোগীদের মাঝে শীতবস্ত্র ও ছাগল বিতরণ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা