জাতীয়

মদ্যপ প্রাইভেটকার কার চালকের কাণ্ড

সান নিউজ ডেস্ক: রাজধানীর ধানমন্ডিতে মদ্যপ চালক বেপরোয়া গতিতে চালিয়ে একটি রিকশাকে ধাক্কা দিয়ে রাস্তায় উল্টে গেছে অভিজাত পরিবারের সন্তানের প্রাইভেটকার। এতে রিকশাচালক আবুল হোসেন (৫০) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৮ মার্চ) সকালে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: রুশ হামলায় মার্কিন নাগরিক নিহত

এর আগে বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে ধানমন্ডি-২৭ নম্বরে অবস্থিত বাংলাদেশ আই হাসপাতালের সামনে এ ঘটনা ঘটেছে। এতে প্রাইভেটকার চালক জাহিদ বিন নুরকে (৩০) আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। তবে পরিবার কিংবা আত্মীয় স্বজন কাউকে ফোন দিতে কিন্তু জাহিদ বিন নুর সেটা করছেন না। বার বার বলছেন কাউকে কিছু জানাবেন না এবং পুলিশ যেন তার পরিবারের কাউকে ফোন না দেয়।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. সাদিক বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ধানমন্ডি-২৭ নম্বরে বাংলাদেশ আই হাসপাতালের সামনে গিয়ে দেখি রিকশাটি ভেঙে গেছে ও প্রাইভেটকারটি উল্টে আছে। ঘটনাস্থলে রিকশাচালক গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন। তাকে দ্রুত উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়। আর ঘটনাস্থল থেকে প্রাইভেটকার চালককে আটক করা হয়।

আরও পড়ুন: ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে যানজট

তিনি আরও বলেন, চালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। সে কারণে গাড়ির নিয়ন্ত্রণ ঠিক রাখতে না পেরে এ ঘটনা ঘটে। আটক করা ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি অভিজাত পরিবারের সন্তান। কিন্তু পরিবারের কারো নাম পরিচয় বলছেন না। এমনকি ঢাকায় তার বাসা কোথায় সেটিও বলছেন না।

মো. সাদিক বলেন, আহত রিকশাচালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। আহতের পরিবার থানায় এসে অভিযোগ দিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা