জাতীয়

আদাবরে দগ্ধ সেই মিতু মারা গেছে

সান নিউজ ডেস্ক: রাজধানীর আদাবরে দুলাভাইয়ের দেওয়া আগুনে দগ্ধ দুই ভাই-বোনের মধ্যে মিতু আক্তার (৮) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার শরীরের ৯৯ শতাংশ এবং বাপ্পীর ৮ শতাংশ দগ্ধ হয়।

আরও পড়ুন: রাজধানীতে স্কুলছাত্রীর আত্মহত্যা

শুক্রবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৬টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

তিনি বলেন, আজ ভোর সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা বার্নের নিবিড় পরিচর্যাকেন্দ্রের ১০ নম্বর বেডে চিকিৎসাধীন দগ্ধ মিতু আক্তার মারা যায়। তার শরীরের ৯৯ শতাংশ দগ্ধ ছিল। তার ভাই বাপ্পিকে (৫) চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, তার শরীরে ৮ শতাংশ দগ্ধ হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন: রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

এ ঘটনায় মামলা হলে বুধবার (১৬ মার্চ) দুপুরে সাভার থেকে ঘাতক দুলাভাই আলাউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে আদাবরের একটি বাসায় মিতু (৮) ও বাপ্পি (৫) নামের দুই ভাইবোনকে একটি কক্ষে আটকে রেখে আগুন ধরিয়ে দেন তাদের দুলাভাই আলাউদ্দিন। ওই বাসায় মিতুর মা ভাড়া থাকতেন। পাশেই থাকতেন তাদের বোন ও দুলাভাই।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

মিতুর বাবা বাবুল তালুকদারের বাড়ি ভোলার বোরহানউদ্দিনে। তিনি গ্রামের বাড়িতে কৃষিকাজ করেন। তার স্ত্রী ঢাকায় বাসাবাড়িতে কাজ করেন। তাদের চার মেয়ে, দুই ছেলে। ভাইবোনের মধ্যে মিতু ছিল চতুর্থ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা