অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ
জাতীয়

শেষ হলো প্রাণের বইমেলা

সান নিউজ ডেস্ক : অবশেষে অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ। পাশাপাশি ভাঙছে লেখক, প্রকাশক, কবি, সাহিত্যিক ও বইপিপাসু ক্রেতা ও বিক্রেতাদের মিলনমেলা। ফের আগামী ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষার দীর্ঘ প্রহর গুনতে হবে এই আসরের জন্য।

আরও পড়ুন:রাশিয়ার ১৩ হাজার সেনা নিহত

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত ৯টায় শেষ হয়ে যাবে বইমেলা।

বইমেলা শেষদিনে এসে বেলা ১১টা থেকে শুরু হয়। তবে সকাল ১০টা থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পাঠক ও ক্রেতারা পরিবার-পরিজন নিয়ে বাংলা একাডেমি ও শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন। দুপুর গড়াতেই বাড়তে থাকে ক্রেতার সংখ্যা।

সরেজমিনে গিয়ে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও শাহবাগ এলাকা দিয়ে বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুরা বইমেলা প্রাঙ্গণে যাচ্ছেন। বিভিন্ন স্টলের সামনে টুকটাক কেনাবেচাও হচ্ছে।

বিক্রেতারা জানান, একটি মাস পরিচিত-অপরিচিত ক্রেতাদের কাছে বই বিক্রির পাশাপাশি গল্প ও আড্ডায় ভালো সময় কেটেছে। এমন আড্ডা-গল্পের প্রহর পেতে একটি বছর অপেক্ষা করতে হবে। সবমিলিয়ে ভীষণ মন খারাপ।

আরও পড়ুন:মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণের প্রতিজ্ঞা

এদিকে, বইমেলার শেষ দিনে বিভিন্ন স্টলের বিক্রেতা, বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ-তরুণীদের মন খারাপ। আজ শেষ দিন হওয়ায় বিকেলের দিকে ক্রেতা-পাঠকদের ভিড় বাড়বে। তখন বেচাকেনাও হয়তো বাড়বে।

আরও পড়ুন:বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারও নেই

প্রসঙ্গত, করোনা সংক্রমনের কারণে অমর একুশে বইমেলা পিছিয়ে এবার কিছুটা দেরিতে শুরু হয়। গত ১৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি ৩৮তম বইমেলার উদ্বোধন করেন।

আরও পড়ুন:পানামার পতাকাবাহী ৩ জাহাজে রুশ হামলা

বাংলা একাডেমি প্রথমে জানিয়েছিল অমর একুশে বইমেলা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। পরে মেলার সময়সীমা বাড়িয়ে ১৭ মার্চ করা হয়। এবারের মেলায় ৩ হাজারেরও বেশি নতুন বই এসেছে। প্রকাশিত বইয়ের মধ্যে এক-তৃতীয়াংশই কবিতার বই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা